Trust img
Select City
Life begins here

নিউ টাউন কলকাতার সেরা আইভিএফ সেন্টার

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতা একটি সুপ্রতিষ্ঠিত ফার্টিলিটি নেটওয়ার্কের অংশ, যেখানে অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট এবং অত্যাধুনিক IVF ল্যাবের মাধ্যমে চিকিৎসা করা হয়। ভারতজুড়ে আমাদের ৫০টিরও বেশি সেন্টারে ১২০+ ফার্টিলিটি স্পেশালিস্ট রয়েছেন। আমাদের ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে ২.৩ লক্ষেরও বেশি রোগীকে তাঁদের বাবা-মা হওয়ার যাত্রায় সহায়তা করা হয়েছে।

আজই বিনামূল্যে পরামর্শ বুক করুন!

আপনার पालकত্বের ভ্রমণের চেষ্টা করুন।

*উপরের বোতামে ক্লিক করে আপনি WhatsApp-এ আপডেট পেতে সম্মত হচ্ছেন।

১২০+
বিশেষ্য
২ লক্ষ+
রোগী
৫০+
শহর

শীর্ষস্থানীয় প্রকাশনাগুলিতে প্রকাশিত

বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে দক্ষতার জন্য সারা ভারত জুড়ে স্বীকৃত

publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, কলকাতা নিউ টাউন-এর ফার্টিলিটি কেয়ার জার্নি

কলকাতা নিউ টাউন ক্লিনিকে ফার্টিলিটি চিকিৎসা শুরু হয় প্রতিটি রোগীর শারীরিক অবস্থা বিস্তারিতভাবে মূল্যায়নের মাধ্যমে। রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার আগে তাঁর মেডিক্যাল হিস্ট্রি, টেস্ট রিপোর্ট এবং বিশেষ শারীরিক সমস্যা বা প্রয়োজন বিবেচনা করা হয়।

আমাদের পদ্ধতি: পেশেন্ট-কেন্দ্রিক অভিজ্ঞতা

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, কলকাতা নিউ টাউনে আমরা রোগীর ব্যক্তিগত যত্ন, স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে গুরুত্ব দিই। দম্পতিদের জন্য এমন ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে ক্লিনিক্যাল চিকিৎসার পাশাপাশি বাবা-মা হওয়ার যাত্রায় মানসিক সাহচর্যের বিষয়টিও গুরুত্ব পায়।

চিকিৎসার খরচের ক্ষেত্রেও আমরা স্বচ্ছতা বজায় রাখি। চিকিৎসা শুরু করার আগেই সম্ভাব্য খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হয়, যাতে পরে কোনও সমস্যা না হয়। এছাড়াও রয়েছে ০% EMI-সহ বিভিন্ন পেমেন্টের সুবিধা, যাতে উন্নত ফার্টিলিটি চিকিৎসা আরও সহজলভ্য হয়।

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, কলকাতা নিউ টাউনে IVF ও ফার্টিলিটি চিকিৎসা

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এ পুরুষ এবং নারী উভয়েরই ফার্টিলিটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসা এক জায়গায় করা হয়। আমাদের বিশেষজ্ঞরা সঠিক ডায়াগনসিস এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের বন্ধ্যাত্বের সমস্যা শনাক্ত ও চিকিৎসা করেন।

আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)

যে সকল দম্পতি স্বাভাবিকভাবে কনসিভ করার ক্ষেত্রে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের জন্য আইভিএফ একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও উন্নত অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি।

বাল্কি ইউটেরাস

জরায়ুর আকার স্বাভাবিকের তুলনায় বড় হওয়ার পিছনে অ্যাডেনোমায়োসিসের মতো সমস্যা থাকতে পারে। এর ফলে জরায়ুর পেশি ও রক্ত সঞ্চালনে পরিবর্তন হতে পারে এবং ভ্রূণের স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে।

স্পার্মের সমস্যা

স্পার্ম কাউন্ট কম থাকা, শুক্রাণুর গতিশীলতা কম হওয়া অথবা গঠনগত অস্বাভাবিকতা থাকলে স্বাভাবিকভাবে ডিম্বাণু ফার্টিলাইজ হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

ইউটেরাইন ফাইব্রয়েড

জরায়ুর দেওয়ালে তৈরি হওয়া নন-ক্যানসারাস ফাইব্রয়েডের কারণে অতিরিক্ত মাসিক রক্তপাত, পেলভিক অংশে চাপ বা অস্বস্তি এবং স্বাভাবিকভাবে গর্ভধারণে সমস্যা হতে পারে।

পুরুষের বন্ধ্যাত্ব

হরমোনের তারতম্য, জেনেটিক কারণ, শারীরিক ব্লকেজ অথবা অতিরিক্ত স্ট্রেসযুক্ত লাইফস্টাইলের মতো বিভিন্ন কারণে পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে।

নারীর বন্ধ্যাত্ব

আমাদের কলকাতা নিউ টাউন ক্লিনিকে ওভারিয়ান রিজার্ভ, ওভুলেশন এবং ফ্যালোপিয়ান টিউবের অবস্থা মূল্যায়নের মাধ্যমে নারীর গর্ভধারণে সমস্যার সম্ভাব্য কারণ শনাক্ত করা হয়।

সার্ভিক্যাল ক্যানসার

নিয়মিত স্ক্রিনিং এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নারীর সামগ্রিক প্রজনন স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মাসিকের সমস্যা

অনিয়মিত, অতিরিক্ত ব্যথাযুক্ত অথবা অস্বাভাবিকভাবে বেশি মাসিক রক্তপাত হরমোনাল বা প্রজনন অঙ্গের গঠনগত সমস্যার লক্ষণ হতে পারে।

বারবার মিসক্যারেজ

পরপর একাধিকবার মিসক্যারেজ হলে জেনেটিক, ইমিউনোলজিক্যাল এবং শারীরিক গঠনগত কারণগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করার প্রয়োজন হতে পারে, যাতে পরবর্তী প্রেগন্যান্সির জন্য উপযুক্ত পরিকল্পনা করা যায়।

পিসিওএস-এর সমস্যা

আমাদের বিশেষজ্ঞরা মেটাবলিক ম্যানেজমেন্ট, ওভুলেশন-ইনডিউসিং ওষুধ এবং ব্যক্তিগত লাইফস্টাইল পরিকল্পনার মাধ্যমে PCOS-এর চিকিৎসা করেন।

এন্ডোমেট্রিওসিস

এন্ডোমেট্রিওসিসের কারণে প্রজনন টিস্যুর স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে এবং পেলভিক অংশে সমস্যা ও ব্যথা হতে পারে। এর জন্য উন্নত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং ফার্টিলিটি-কেন্দ্রিক চিকিৎসা করা হয়।

এএমএইচ লেভেল

Anti-Müllerian Hormone (AMH) পরীক্ষা ডিম্বাশয়ে অবশিষ্ট ডিম্বাণুর রিজার্ভ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এর মাধ্যমে চিকিৎসকেরা রোগীর জন্য উপযুক্ত স্টিমুলেশন প্রোটোকল পরিকল্পনা করতে পারেন।

ইরেকটাইল ডিসফাংশন

শারীরিক অথবা মানসিক কারণে স্বাভাবিক যৌন সম্পর্কে সমস্যা হলে আমাদের ক্লিনিকে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা করা হয়।

সারোগেসি

যে সকল দম্পতির ক্ষেত্রে নিরাপদভাবে সম্পূর্ণ গর্ভাবস্থা বহন করা সম্ভব নয়, তাঁদের জন্য আমাদের বিশেষজ্ঞরা জেস্টেশনাল সারোগেসির বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় মেডিক্যাল গাইডেন্স প্রদান করেন।

ওভারিয়ান সিস্ট

ওভারিয়ান সিস্টের ধরন, আকার এবং গঠনের ওপর নির্ভর করে এটি স্বাভাবিক ওভুলেশনে সমস্যা তৈরি করতে পারে। প্রয়োজন অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ অথবা ফার্টিলিটি সংরক্ষণকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয়।

মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা

হরমোনের মাত্রায় ভারসাম্যহীনতা নিয়মিত মাসিক চক্র, ডিম্বাণুর পরিপক্কতা এবং জরায়ুতে ভ্রূণ ইমপ্লান্ট হওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

আইইউআই (ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন)

IUI একটি মিনিমালি ইনভেসিভ ফার্টিলিটি পদ্ধতি। এই চিকিৎসায় ওভুলেশনের সময় বিশেষভাবে প্রস্তুত করা ভালো মানের শুক্রাণু সরাসরি জরায়ুতে প্রবেশ করানো হয়, যাতে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানো যায়।

পলিপের চিকিৎসা

জরায়ুর এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ে ছোট টিস্যু গ্রোথ বা পলিপ তৈরি হলে সফল ইমপ্লান্টেশনে সমস্যা হতে পারে। প্রয়োজন অনুযায়ী মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে এগুলি অপসারণ করা হয়।

ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ

ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে ডিম্বাণু এবং শুক্রাণুর স্বাভাবিক মিলন বাধাপ্রাপ্ত হয়। ব্লকেজের ধরন শনাক্ত করে বিশেষজ্ঞরা প্রয়োজন অনুযায়ী কিহোল রিপেয়ার অথবা সরাসরি IVF-এর পরামর্শ দিতে পারেন।

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার কলকাতা নিউ টাউনে পৌঁছবেন কীভাবে?

কলকাতা এবং পশ্চিমবঙ্গের আশপাশের জেলা থেকে আমাদের নিউ টাউন IVF সেন্টারে সহজেই পৌঁছানো যায়। ক্লিনিকটি নিউ টাউনের অ্যাকশন এরিয়া IID-তে বিশ্ব বাংলা সরণির ABC Square বিল্ডিংয়ের নবম তলায় অবস্থিত। বিল্ডিংটি মেট্রো পিলার SP 729-এর ঠিক বিপরীতে এবং NKDA ক্রিকেট স্টেডিয়ামের পাশে।

কলকাতা মেট্রো, লোকাল বাস, শেয়ার অটো অথবা নিজের গাড়িতে সহজেই আমাদের ক্লিনিকে আসতে পারবেন।

কলকাতা নিউ টাউনে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের ঠিকানা

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ নিউ টাউন, রাজারহাট, সল্টলেক এবং আশপাশের এলাকার দম্পতিদের জন্য উন্নত ফার্টিলিটি চিকিৎসা আরও সহজলভ্য করে তুলেছে। আমাদের অ্যাকশন এরিয়া IID ক্লিনিকে রয়েছে পরিচ্ছন্ন এমব্রায়োলজি ল্যাব, আধুনিক ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এবং অভিজ্ঞ ফার্টিলিটি ডাক্তারদের টিম।

কেন্দ্র ঠিকানা
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ নিউ টাউন কলকাতা নবম তল, ABC Square, প্লট নং IID/17, প্রিমাইসেস নং 203-1111, বিশ্ব বাংলা সরণি, অ্যাকশন এরিয়া IID, নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ – ৭০০১৬১

আমাদের IVF সেন্টারে কীভাবে পৌঁছবেন?

মেট্রোতে

সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল Orange Line-এর মঙ্গলদীপ মেট্রো স্টেশন (Kolkata Metro Line 6 – New Town Corridor)। ABC Square মেট্রো পিলার SP 729-এর ঠিক সামনে থেকে দেখা যায়। মেট্রো থেকে নেমে কয়েক মিনিট হেঁটেই আমাদের ক্লিনিকে পৌঁছতে পারবেন।

ট্রেনে

দূরপাল্লার ট্রেনে আসা রোগীদের জন্য সবচেয়ে কাছের প্রধান রেলওয়ে স্টেশন হল শিয়ালদহ রেলওয়ে স্টেশন, প্রায় ১৫ কিমি এবং কলকাতা রেলওয়ে স্টেশন/চিতপুর, প্রায় ১৭ কিমি। সেখান থেকে ট্যাক্সি অথবা কানেক্টিং মেট্রো লাইনের মাধ্যমে মঙ্গলদীপ মেট্রো স্টেশনে আসতে পারেন।

বিমানে

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম আমাদের ক্লিনিক থেকে প্রায় ৮–১০ কিমি দূরে। বিমানবন্দর থেকে VIP Road এবং নিউ টাউনের প্রধান সড়ক দিয়ে প্রি-পেইড ট্যাক্সিতে ট্রাফিক অনুযায়ী প্রায় ২০–৩০ মিনিট সময় লাগতে পারে।

সড়কপথে

আমাদের ক্লিনিক নিউ টাউনের প্রধান সড়ক বিশ্ব বাংলা সরণিতে অবস্থিত। করুণাময়ী (সল্টলেক), রাজারহাট এবং বারাসত থেকে সরকারি বাস ও প্রাইভেট মিনিবাস এই রাস্তা দিয়ে চলাচল করে। NKDA ক্রিকেট স্টেডিয়ামের কাছে নেমে সহজেই ABC Square বিল্ডিংয়ে পৌঁছানো যায়।

কাছাকাছি অঞ্চল যেখান থেকে রোগীরা সাধারণত আসেন

আমাদের নিউ টাউন কলকাতা সেন্টারে শহরের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত রোগীরা আসেন, যেমন:

নিউ টাউন (অ্যাকশন এরিয়া I, II এবং III), রাজারহাট, সল্টলেক (বিধাননগর), কেষ্টপুর, বাগুইআটি, কাঁকুড়গাছি, উল্টোডাঙা এবং VIP Road।

এছাড়াও পশ্চিমবঙ্গের আশপাশের বিভিন্ন শহর ও জেলা থেকে রোগীরা আসেন:

বারাসত (উত্তর ২৪ পরগনা), ব্যারাকপুর, বনগাঁ, কৃষ্ণনগর (নদিয়া), শান্তিপুর, হুগলি (শ্রীরামপুর/চন্দননগর), দক্ষিণ ২৪ পরগনা (বারুইপুর/সোনারপুর) এবং কল্যাণী।

কেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ নিউ টাউন কলকাতার অন্যতম সেরা IVF সেন্টার?

ফার্টিলিটি ক্লিনিক বেছে নেওয়া আপনার পরিবারের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিভিন্ন ক্লিনিকে মেডিক্যাল টিমের অভিজ্ঞতা, ল্যাবের পরিচ্ছন্নতা এবং চিকিৎসার খরচের স্বচ্ছতায় পার্থক্য থাকতে পারে।

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় আমরা স্বচ্ছ খরচ, আধুনিক ইকুইপমেন্ট এবং চিকিৎসার প্রতিটি ধাপে প্রয়োজনীয় সাহচর্যের ওপর গুরুত্ব দিই, যাতে আপনার ফার্টিলিটি জার্নি যতটা সম্ভব সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

এক ছাদের নিচে সম্পূর্ণ ফার্টিলিটি কেয়ার

কনসাল্টেশন থেকে শুরু করে ব্লাড টেস্ট এবং স্ক্যান সবকিছুই একই জায়গায় করার সুবিধা রয়েছে। ফলে বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাব বা সেন্টারে আলাদা করে যাওয়ার প্রয়োজন কমে যায়।

আমাদের প্রধান পরিষেবাগুলি হল:

  • নারী ও পুরুষ উভয়ের ফার্টিলিটি পরীক্ষা
  • ওভুলেশন ট্র্যাকিং এবং মেডিক্যাল স্টিমুলেশন
  • আইইউআই (ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন)
  • আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন / টেস্ট টিউব বেবি)
  • আইসিএসআই (ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন)
  • FET (ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার)
  • এগ ফ্রিজিং এবং ফার্টিলিটি প্রিজারভেশন
  • উন্নত স্পার্ম এবং এমব্রায়ো ক্রায়োপ্রিজারভেশন

অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট এবং মাল্টিডিসিপ্লিনারি টিম

আমাদের নিউ টাউন ক্লিনিকে চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাঃ আহেলি মাইতি, যিনি একজন যোগ্য অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি ও রিপ্রোডাক্টিভ মেডিসিনে বিশেষ দক্ষতা রাখেন।

তাঁর সঙ্গে সার্টিফায়েড এমব্রায়োলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট এবং কাউন্সেলরদের একটি অভিজ্ঞ টিম কাজ করে। প্রতিটি রোগীর কেস নিয়ে পুরো টিম একসঙ্গে আলোচনা করে নিরাপদ ও উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করে।

আধুনিক এমব্রায়োলজি ল্যাব

আমাদের এমব্রায়োলজি ল্যাব এগ, স্পার্ম এবং এমব্রায়োর মতো গুরুত্বপূর্ণ রিপ্রোডাক্টিভ সেলগুলিকে চিকিৎসার প্রতিটি পর্যায়ে নিরাপদ ও স্থিতিশীল রাখার জন্য তৈরি করা হয়েছে।

ল্যাবের বাতাস ডাবল HEPA ফিলট্রেশন সিস্টেমের মাধ্যমে নিয়মিত পরিষ্কার রাখা হয়। আধুনিক ইনকিউবেটরের মাধ্যমে এমব্রায়োর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপমাত্রা, গ্যাস এবং pH লেভেল বজায় রাখা হয়।

আমাদের ল্যাবের প্রধান সুবিধা:

  • HVAC এয়ার ফিলট্রেশন: ল্যাবের বাতাস থেকে ধুলো, ক্ষুদ্র কণা এবং কেমিক্যাল ভেপার দূর করতে সাহায্য করে।
  • বায়োসেফটি ক্যাবিনেট: এগ ও স্পার্ম হ্যান্ডলিংয়ের জন্য স্টেরাইল ও নিরাপদ ওয়ার্কস্টেশন।
  • অ্যান্ড্রোলজি ইউনিট: সিমেন অ্যানালিসিস এবং TESA ও PESA-এর মতো উন্নত প্রসিডিওরের জন্য আলাদা জায়গা।
  • বেঞ্চটপ ইনকিউবেটর: এমব্রায়োর নিরবচ্ছিন্ন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ বজায় রাখে।

নিরাপদ স্যাম্পেল ট্র্যাকিং

এগ, স্পার্ম এবং এমব্রায়ো স্যাম্পেল যাতে চিকিৎসার প্রতিটি পর্যায়ে সঠিকভাবে শনাক্ত ও সংরক্ষণ করা হয়, তার জন্য কঠোর ভেরিফিকেশন পদ্ধতি অনুসরণ করা হয়।

  • বারকোড ট্র্যাকিং: প্রতিটি স্যাম্পেল টিউব, ডিশ এবং স্টোরেজ স্ট্র-তে ডিজিটাল ট্র্যাকিংয়ের জন্য বারকোড ব্যবহার করা হয়।
  • কালার-কোডেড ট্যাগ: প্রতিটি দম্পতির স্যাম্পেলের জন্য আলাদা আইডেন্টিফিকেশন কালার ব্যবহার করা হয়।
  • ডেডিকেটেড ক্রায়োস্টোরেজ: লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কের মধ্যে নির্দিষ্ট ও রেকর্ড করা জায়গায় স্যাম্পেল সংরক্ষণ করা হয়।
  • ডাবল-এক্সপার্ট ভেরিফিকেশন: প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে দুইজন এমব্রায়োলজিস্ট আলাদাভাবে তথ্য যাচাই করেন।

অত্যাধুনিক ফার্টিলিটি টেকনোলজি

জটিল ফার্টিলিটি সমস্যার চিকিৎসার জন্য আমাদের নিউ টাউন ক্লিনিকে বিভিন্ন আধুনিক রিপ্রোডাক্টিভ টেকনোলজি ব্যবহার করা হয়।

  • ICSI: একটি সুস্থ শুক্রাণু সরাসরি পরিপক্ক ডিম্বাণুর মধ্যে মাইক্রো-ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।
  • ব্লাস্টোসিস্ট কালচার: ট্রান্সফারের জন্য সবচেয়ে উপযুক্ত এমব্রায়ো নির্বাচন করতে Day 5 পর্যন্ত এমব্রায়ো বৃদ্ধি করা হয়।
  • Laser-Assisted Hatching (LAH): এমব্রায়োর বাইরের স্তরে ছোট একটি ওপেনিং তৈরি করা হয়, যা ইমপ্লান্টেশনে সাহায্য করতে পারে।
  • Embryo Genetic Testing (PGT-A/M): এমব্রায়ো ট্রান্সফারের আগে ক্রোমোজোমের অস্বাভাবিকতা অথবা বংশগত জেনেটিক সমস্যা পরীক্ষা করা হয়।
  • Endometrial Diagnostics: ERA, EMMA এবং ALICE-এর মাধ্যমে এন্ডোমেট্রিয়াম সংক্রান্ত বিশেষ পরীক্ষা করা হয়।

চিকিৎসার খরচে সম্পূর্ণ স্বচ্ছতা

চিকিৎসার প্রতিটি ধাপে কী হতে চলেছে, তা আগে থেকেই রোগীকে বিস্তারিতভাবে জানানো হয়। প্রথম ব্লাড টেস্ট এবং এগ কালেকশন থেকে শুরু করে এমব্রায়ো ট্রান্সফার ও প্রেগন্যান্সি চেক পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে ডাক্তার বুঝিয়ে দেন। পাশাপাশি কোনও লুকানো চার্জ ছাড়াই চিকিৎসার খরচ সম্পর্কে স্বচ্ছ তথ্য দেওয়া হয়।

আপনার ফার্টিলিটি জার্নির প্রতিটি ধাপে আমরা পাশে থাকি

ফার্টিলিটি চিকিৎসা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও একটি গুরুত্বপূর্ণ যাত্রা। তাই আমাদের নিউ টাউন টিম রোগীদের জন্য ব্যক্তিগত কাউন্সেলিং, পরিষ্কার ও আরামদায়ক ক্লিনিক এবং প্রতিটি ভিজিটে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করে।

আমাদের পেশেন্ট কেয়ারের মধ্যে রয়েছে:

  • শান্ত, স্বাগতপূর্ণ এবং পরিচ্ছন্ন ক্লিনিক পরিবেশ
  • মানসিক সাহচর্যের জন্য প্রাইভেট কাউন্সেলিং
  • সমস্ত টেস্ট ও প্রসিডিওরে সম্পূর্ণ গোপনীয়তা
  • কোনও লুকানো খরচ ছাড়াই স্বচ্ছ যোগাযোগ
  • ফার্টিলিটি টিমের কাছ থেকে প্রতিটি ধাপে ব্যক্তিগত সাহায্য

কলকাতা নিউ টাউনে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ ক্লিনিকে আপনার ফার্টিলিটি জার্নি: ধাপে ধাপে

ধাপ ১: প্রথম কনসাল্টেশন

প্রথমে আমাদের ডাক্তারদের সঙ্গে আপনার শারীরিক অবস্থা এবং ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই কনসাল্টেশনে আপনার মেডিক্যাল হিস্ট্রি দেখা হবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং পরবর্তী ধাপগুলি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হবে।

ধাপ ২: প্রয়োজনীয় পরীক্ষা ও চেক-আপ

গর্ভধারণে সমস্যার সম্ভাব্য কারণ শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা করা হবে। সাধারণত এর মধ্যে ব্লাড টেস্ট, সিমেন অ্যানালিসিস এবং পেলভিক আল্ট্রাসাউন্ড অন্তর্ভুক্ত থাকে।

ধাপ ৩: ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা

টেস্ট রিপোর্ট হাতে আসার পর আমাদের মেডিক্যাল টিম আপনার জন্য ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করবে। প্রয়োজন অনুযায়ী ওভুলেশন সাপোর্ট, IUI অথবা IVF-এর পরামর্শ দেওয়া হতে পারে। চিকিৎসা শুরু করার আগেই খরচ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হবে।

ধাপ ৪: চিকিৎসার পর্যায়

অভিজ্ঞ ডাক্তার এবং ল্যাব স্পেশালিস্টদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় মেডিক্যাল প্রসিডিওর করা হবে। উন্নত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি পরিষ্কার ও স্টেরাইল ল্যাব পরিবেশ বজায় রাখা হয়।

ধাপ ৫: চিকিৎসার পরেও পাশে থাকি আমরা

চিকিৎসা হয়ে গেলেই আমাদের দায়িত্ব শেষ নয়। প্রাথমিক প্রেগন্যান্সি স্ক্যান, নিয়মিত ফলো-আপ চেক এবং মানসিক সাহচর্যের মাধ্যমে পরবর্তী পর্যায়েও আমরা আপনার পাশে থাকি।

কলকাতা নিউ টাউনে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবেন?

ABC Square-এ আমাদের নিউ টাউন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা সহজ।

ফোনে যোগাযোগ করুন: +918800305381

ওয়েবসাইট ফর্ম: ওয়েবসাইটের কনট্যাক্ট ফর্মে আপনার তথ্য দিন। আমাদের ফার্টিলিটি এক্সপার্টরা আপনাকে কল করবেন।

WhatsApp: এই পেজের WhatsApp আইকনে ক্লিক করে সরাসরি মেসেজ করতে পারেন।

সরাসরি ক্লিনিকে আসুন: নবম তল, ABC Square, বিশ্ব বাংলা সরণিতে আমাদের নিউ টাউন ক্লিনিকে সরাসরি আসতে পারেন।

অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর প্রথম ভিজিটে কোন কোন ডকুমেন্ট সঙ্গে আনতে হবে এবং কী কী প্রয়োজন হতে পারে, তা আমাদের ফার্টিলিটি এক্সপার্টরা জানিয়ে দেবেন।

কলকাতা নিউ টাউনে আইভিএফ চিকিৎসার খরচ

কলকাতা নিউ টাউনে IVF চিকিৎসার মোট খরচ আপনার টেস্ট রিপোর্ট এবং ডাক্তার যে নির্দিষ্ট মেডিক্যাল প্ল্যানের পরামর্শ দেন, তার ওপর নির্ভর করে। বিস্তারিত ও স্বচ্ছ খরচের হিসাব জানতে আমাদের ফার্টিলিটি এক্সপার্টদের সঙ্গে ফ্রি কনসাল্টেশন বুক করতে পারেন।

টপ ইনফার্টিলিটি/ফার্টিলিটি ট্রিটমেন্ট এবং খরচ

ট্রিটমেন্ট বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এ খরচ
আইভিএফ ট্রিটমেন্ট-এর খরচ প্রতি সাইকেলে ₹১,৭১,১০০* থেকে শুরু
আইসিএসআই ট্রিটমেন্ট-এর খরচ প্রতি সাইকেলে ₹৭৮,০০০* থেকে শুরু
আইইউআই ট্রিটমেন্ট-এর খরচ প্রতি সাইকেলে ₹১৭,৬০০** থেকে শুরু

চূড়ান্ত খরচ আপনার ডায়াগনস্টিক রিপোর্ট, প্রয়োজনীয় হরমোনাল প্রোটোকল এবং ক্লিনিক্যাল প্রয়োজনের ওপর নির্ভর করে। প্রতিটি দম্পতির ক্ষেত্রে এই প্রয়োজন আলাদা হতে পারে।

চিকিৎসাকে আরও সহজলভ্য করতে ০% সুদের EMI এবং কোনও লুকানো চার্জ ছাড়াই স্বচ্ছ, অল-ইনক্লুসিভ প্যাকেজ প্রাইসিংয়ের সুবিধা রয়েছে, যাতে চিকিৎসা শুরু করার আগেই সমস্ত খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

নিউ টাউন কলকাতায় আমাদের আইভিএফ সেন্টারে উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় IUI, IVF, ICSI এবং এগ ফ্রিজিং-সহ বিভিন্ন উন্নত ফার্টিলিটি চিকিৎসা উপলব্ধ রয়েছে। এই চিকিৎসাগুলির পাশাপাশি রয়েছে বিস্তারিত ডায়াগনস্টিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী জেনেটিক টেস্টিংয়ের সুবিধা। এই সমস্ত পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে সঠিক মেডিক্যাল তথ্যের ভিত্তিতে চিকিৎসার প্রতিটি ধাপ পরিকল্পনা করা হয়।

IVF

Uterine Fibroid

Treatment ranges from medication to minimally invasive surgery, which depends on the symptoms, size of the fibroid, and future pregnancy plans.

IVF

Male Infertility

Treatment depends on sperm count, motility, or hormonal factors to improve the chances of conception.

IVF

Cervical Cancer

Cervical cancer depends on the stage and may include surgery or therapy. Regular screening helps detect it early and improve outcomes.

IVF

IVF (In Vitro Fertilisation)

Eggs are fertilised with sperm in a laboratory and the resulting embryo is placed into the uterus.

IVF

PCOS (Polycystic Ovary Syndrome)

Managed using medication, diet, and ovulation support with to help with pregnancy.

IVF

Endometriosis Treatment

Managed through medication or laparoscopic surgery according to the severity to help with fertility outcomes.

IVF

Erectile Dysfunction

Managed with medication, lifestyle changes, or therapy. Treating the root cause restores confidence and sexual health.

IVF

Surrogacy

Surrogacy is a medically supervised process where another woman carries the pregnancy.

IVF

Ovarian Cysts

Monitored and treated with the help of medication like hormonal contraception to prevent new cysts for persistent, large, or painful cysts.

IVF

IUI (Intrauterine Insemination)

A simple, low-intervention fertility treatment where the washed sperm is placed directly to the uterus for pregnancy.

নিউ টাউন কলকাতায় বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের লোকেশন

সহজে যাতায়াতের সুবিধার জন্য শহরের সুবিধাজনক স্থানে অবস্থিত ক্লিনিক।

Clinic Overview

Begin your parenthood journey with Birla Fertility & IVF, offering patient-first fertility care. As one of the best IVF Centres in Kolkata New Town, we provide personalized treatment plans using advanced fertility technology. Our experienced Fertility Specialists in Kolkata New Town offer expert IVF Treatment, IUI Treatment, ICSI Treatment, Male Infertility Treatment, Female Infertility Treatment, and Egg Freezing. As a leading Fertility Clinic in Kolkata New Town, backed by 120+ fertility experts and 50+ clinics with 120,000+ IVF cycles completed and 2.3 lakh+ patients served. Enjoy transparent pricing and 0% EMI options. Proudly serving New Town, Rajarhat, and Salt Lake. Book your FREE consultation today.

Interactive Map

নিউ টাউন কলকাতায় আমাদের ফার্টিলিটি এক্সপার্ট এবং আইভিএফ স্পেশালিস্টরা

Dr. Aaheli Maiti

Kolkata New Town, West Bengal

Dr. Aaheli Maiti

MBBS, MS (Obstetrics & Gynaecology)

2+
Years of experience: 
  
Number of cycles: 

About Doctor

Dr. Aaheli Maiti is an Obstetrician and Gynaecologist with a profound interest in fertility research and addressing challenges related to conception and pregnancy. Driven by a passion for helping individuals and couples achieve their dream of parenthood, she combines academic excellence with a patientcentric approach to care.

Clinic Location

Kolkata New Town, West Bengal

1st Appointment free

View Profile

পুরস্কার ও স্বীকৃতি

আমাদের পুরস্কার ও স্বীকৃতিগুলি Birla Fertility & IVF-এর ক্লিনিক্যাল উৎকর্ষতা, নৈতিক চিকিৎসা পদ্ধতি এবং রোগীকেন্দ্রিক ফার্টিলিটি কেয়ারের প্রতি আমাদের অটল অঙ্গীকারের প্রতিফলন। প্রতিটি অর্জন হাজার হাজার পরিবারের আমাদের প্রতি আস্থার সাক্ষ্য বহন করে এবং সমগ্র ভারতজুড়ে উন্নত, স্বচ্ছ ও সহানুভূতিশীল প্রজনন চিকিৎসা পরিষেবা প্রদান করার আমাদের নিরন্তর প্রচেষ্টার প্রমাণ।

Award Image

IHW Outstanding IVF Brand Metros

Award Image

IHW Outstanding IVF Brand Non-Metros

Award Image

Times Health Ranking 2023 National Ranking # 3

Award Image

IHW Outstanding IVF Chain Non-Metros

Award Image

Excellence in Patient Safety and Care-16th FICCI Healthcare Award

Award Image

IVF Chain of the Year East 2024-ET Healthworld National Fertility Awards 2024

Award Image

IVF Clinic of the Year Bhubaneshwar-ET Healthworld National Fertility Awards 2024

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় পেশেন্টদের অভিজ্ঞতা

Trust img

Birla Fertility & IVF Center in Kolkata New Town - Best IVF Centre

9th floor , ABC Square, Opposite Metro Pillar no. SP 729, Adjacent to NKDA , Kolkata New Town, West Bengal, 700161

187 Google Reviews

Write a review  
R

Rose Khan

September 11, 2026

Google

I was reffered by one of my relative which is recently got pregnant from here i am very hopeful and satisfied with this center staff and Dr. Aaheli Mam.

R

Raaj Singh

September 11, 2026

Google

Good center for infertility treatment , Dr ma'am is very helpful and experienced in her job a talk personally with other patients which are already get success in her pregnancy everyone suggests that if you keep patience and follow dr aaheli ma'am institutions will definitely succeed

K

Krishna Chouhan

September 4, 2026

Google

Good experience. Staffs are all good and cooperative

A

Arati Devi

December 29, 2025

Google

I visited this centre for ivf treatment & test. They have recommended the best treatment plan for us. We are very happy.

S

Simi

September 2, 2026

Google

Staffs and doctor are very good. Helped and guided me a lot for my this whole IVF journey. Thank you everyone

অভিভাবকত্বের যাত্রা: বাস্তব সাফল্যের গল্প

Surat Couple’s IVF Success Story | Birla Fertility & IVF

Surat Couple’s IVF Success Story | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

जहाँ उम्मीद फिर से जगी – Birla Fertility & IVF, सूरत में साकार हुआ सपना

जहाँ उम्मीद फिर से जगी – Birla Fertility & IVF, सूरत में साकार हुआ सपना

IVF Success Story from Ahmedabad | Conceived Twins at Birla Fertility & IVF

IVF Success Story from Ahmedabad | Conceived Twins at Birla Fertility & IVF

IVF Success in First Attempt After 8 Years of Failures Elsewhere | Birla Fertility & IVF

IVF Success in First Attempt After 8 Years of Failures Elsewhere | Birla Fertility & IVF

4 വർഷത്തെ കാത്തിരിപ്പിന് ശേഷം ഞാൻ അമ്മയായി | Birla Fertility & IVF

4 വർഷത്തെ കാത്തിരിപ്പിന് ശേഷം ഞാൻ അമ്മയായി | Birla Fertility & IVF

11 साल बाद IVF से मिली जुड़वाँ बच्चों की खुशी | Chandigarh Story

11 साल बाद IVF से मिली जुड़वाँ बच्चों की खुशी | Chandigarh Story

নিউ টাউন কলকাতায় চিকিৎসার জন্য কেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ বেছে নেবেন?

পরিবার গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে সঠিক ফার্টিলিটি ক্লিনিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। Birla Fertility & IVF-এ আমরা ব্যক্তিগতকৃত (Personalized Care) চিকিৎসা পরিষেবার মাধ্যমে অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রতিটি ধাপে আপনাকে সহায়তা করি। আমাদের অত্যাধুনিক ল্যাব, উন্নত প্রযুক্তি এবং উচ্চ সাফল্যের হারের ফলে ২,৩০,০০০-এরও বেশি রোগীকে অভিভাবক হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছি।
১০০% স্বচ্ছ মূল্য নির্ধারণ

১০০% স্বচ্ছ মূল্য নির্ধারণ

বিশ্বমানের ফার্টিলিটি চিকিৎসা সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্দিষ্ট মূল্যের (Fixed Price) অল-ইনক্লুসিভ প্যাকেজ এবং ০% EMI সুবিধা প্রদান করা হয়, যেখানে কোনো গোপন চার্জ নেই।

উচ্চ গর্ভধারণ সাফল্যের হার

উচ্চ গর্ভধারণ সাফল্যের হার

১২০ জনেরও বেশি ফার্টিলিটি বিশেষজ্ঞ, অত্যাধুনিক এমব্রিওলজি ল্যাব এবং বিশ্বমানের প্রযুক্তির সমন্বয়ে আমরা সর্বোচ্চ গর্ভধারণ সাফল্যের হার নিশ্চিত করার চেষ্টা করি।

৯৫% রোগী সন্তুষ্টির হার

৯৫% রোগী সন্তুষ্টির হার

ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা এবং সমন্বিত ফার্টিলিটি পরিষেবার মাধ্যমে আমরা একই ছাদের নিচে বিশ্বস্ত ও মানসম্পন্ন চিকিৎসা প্রদান করি।

নিউ টাউন কলকাতায় আমাদের আইভিএফ ক্লিনিকে সম্পূর্ণ ফার্টিলিটি পরিষেবা

উন্নত জেনেটিক্স ও ডায়াগনস্টিকস

উন্নত জেনেটিক্স ও ডায়াগনস্টিকস

বন্ধ্যাত্বজনিত সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য আমাদের ক্লিনিকে PGT, PGD, DNA টেস্ট, AMH টেস্ট এবং 3D আল্ট্রাসাউন্ডের মতো আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে। এর মাধ্যমে রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।

ফার্টিলিটি চিকিৎসা

ফার্টিলিটি চিকিৎসা

আমরা IUI, IVF, ICSI, হিস্টেরোস্কপি (Hysteroscopy) এবং ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার (FET)-সহ আধুনিক ও কার্যকর ফার্টিলিটি চিকিৎসা প্রদান করি।

পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসা

পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসা

কম স্পার্ম কাউন্ট, ভ্যারিকোসিল (Varicocele), আজুস্পার্মিয়া (Azoospermia), ইরেক্টাইল ডিসফাংশন এবং হরমোনজনিত ভারসাম্যহীনতার মতো পুরুষদের প্রজনন সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা উপলব্ধ।

এগ ফ্রিজিং

এগ ফ্রিজিং

ভবিষ্যতে মাতৃত্বের পরিকল্পনা করা মহিলাদের জন্য প্রজনন ক্ষমতা সংরক্ষণের উদ্দেশ্যে আধুনিক এগ ফ্রিজিং সুবিধা প্রদান করা হয়।

প্রজনন স্বাস্থ্য ও ওয়েলনেস

প্রজনন স্বাস্থ্য ও ওয়েলনেস

PCOS ব্যবস্থাপনা, সার্ভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং এবং যৌন স্বাস্থ্য (Sexual Health) মূল্যায়নের মতো বিশেষ পরিষেবা নারী ও পুরুষ উভয়ের উন্নত প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে।

সহায়ক বিশেষজ্ঞ পরিষেবা

সহায়ক বিশেষজ্ঞ পরিষেবা

উন্নত ফার্টিলিটি ফলাফলের জন্য অভিজ্ঞ ডায়েটিশিয়ান, এন্ডোক্রাইনোলজিস্ট, মনোবিজ্ঞানী (Psychologist) এবং কাউন্সেলরদের সমন্বিত সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়।

আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

close

*উপরের বোতামে ক্লিক করে আপনি WhatsApp-এ আপডেট পেতে সম্মত হচ্ছেন।

120+
বিশেষজ্ঞ
2 লক্ষ+
২রোগী
50+
শহর

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ, কম স্পার্ম কাউন্ট, ওভুলেশনের সমস্যা, এন্ডোমেট্রিওসিস, কারণ না জানা বন্ধ্যাত্ব, বেশি বয়সে গর্ভধারণের চেষ্টা অথবা অন্যান্য ফার্টিলিটি চিকিৎসা বারবার ব্যর্থ হলে দম্পতিদের IVF চিকিৎসার পরামর্শ দেওয়া হতে পারে।

বেশিরভাগ IVF প্রসিডিওরই মিনিমালি ইনভেসিভ। ওভারিয়ান স্টিমুলেশন বা এগ রিট্রিভালের সময় কিছু রোগীর সামান্য অস্বস্তি হতে পারে। তবে সাধারণত এই প্রসিডিওরগুলি সহনীয় এবং অভিজ্ঞ মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে করা হয়।

হ্যাঁ। IVF সাইকেলের সময় তৈরি হওয়া এমব্রায়ো ভবিষ্যতের ফার্টিলিটি চিকিৎসার জন্য ফ্রিজ করে সংরক্ষণ করা যেতে পারে। এর ফলে বারবার ওভারিয়ান স্টিমুলেশনের প্রয়োজন কমতে পারে।

ICSI (ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন) একটি উন্নত ফার্টিলিটি পদ্ধতি, যেখানে একটি সুস্থ শুক্রাণু সরাসরি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো হয়, যাতে ফার্টিলাইজেশনে সাহায্য করা যায়। সাধারণত পুরুষের গুরুতর বন্ধ্যাত্ব অথবা আগে ফার্টিলাইজেশন ব্যর্থ হওয়ার ক্ষেত্রে ICSI-এর পরামর্শ দেওয়া হয়।

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় IVF চিকিৎসার খরচ সাধারণত ₹১.৭১ লক্ষ থেকে ₹৪.১৭ লক্ষ পর্যন্ত হতে পারে। চিকিৎসার পদ্ধতি, ফার্টিলিটি মেডিসিন, ডায়াগনস্টিক টেস্ট, ল্যাব প্রসিডিওর এবং প্রয়োজনীয় অতিরিক্ত পরিষেবার ওপর চূড়ান্ত খরচ নির্ভর করে।

স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ব্যালান্সড ডায়েট মেনে চলা, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করা প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে এবং IVF-এর ফলাফল উন্নত করতে সাহায্য করতে পারে।

আমাদের ফার্টিলিটি স্পেশালিস্টদের সঙ্গে কনসাল্টেশন বুক করতে পারেন। কনসাল্টেশনের সময় আপনার মেডিক্যাল হিস্ট্রি, ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা, প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা এবং বাবা-মা হওয়ার যাত্রার জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসার বিকল্পগুলি নিয়ে আলোচনা করা হবে।

হ্যাঁ। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় পুরুষের বন্ধ্যাত্বের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সুবিধা রয়েছে। আমাদের বিশেষজ্ঞরা কম স্পার্ম কাউন্ট, শুক্রাণুর কম গতিশীলতা, স্পার্মের অস্বাভাবিক গঠন, ইজাকুলেশন সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য পুরুষ প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার নির্ণয় ও চিকিৎসা করেন।

হ্যাঁ। এখানে ICSI (ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন) চিকিৎসার সুবিধা রয়েছে। এই উন্নত ফার্টিলিটি পদ্ধতিতে একটি সুস্থ শুক্রাণু সরাসরি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো হয়। সাধারণত পুরুষের বন্ধ্যাত্ব এবং আগে ফার্টিলাইজেশন ব্যর্থ হওয়ার ক্ষেত্রে ICSI-এর পরামর্শ দেওয়া হয়।

হ্যাঁ। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন কলকাতায় কারণ না জানা বন্ধ্যাত্বের জন্য উন্নত ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফার্টিলিটি চিকিৎসা করা হয়। আমাদের বিশেষজ্ঞরা প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন, যা গর্ভধারণের সম্ভাবনা উন্নত করতে সাহায্য করতে পারে।