Trust img
Select City
Doctor Banner

*By clicking on the above button you agree to receive updates on WhatsApp

1 Results

dr-aaheli-maiti

dr aaheli maiti

MBBS, MS (Obstetrics & Gynaecology)

Rs. 500/- FREE

1st Appointment fees:

2+

Years of experience:

Kolkata New Town, West Bengal

Clinic Location:

Monday - Wednesday: 9:00 am – 6:00 pm
Closed on Thursday
Friday - Sunday: 9:00 am – 6:00 pm

Timings:

সন্তান ধারণে সমস্যা এখন অনেক দম্পতির জীবনেই একটা চেনা গল্প হয়ে উঠেছে। কাজের চাপ, জীবনযাত্রার পরিবর্তন আর দেরিতে পরিবার শুরু করার প্রবণতার কারণে বন্ধ্যাত্বের সমস্যা দিন দিন বাড়ছে। তবে ভালো খবর হলো, আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই সমস্যার অনেকটাই সমাধান করে দিতে পারে, শুধু দরকার সঠিক বিশেষজ্ঞের সাহায্য।

IVF চিকিৎসায় সাফল্য অনেকটাই নির্ভর করে আপনি কোন ডাক্তার আর কোন সেন্টার বেছে নিচ্ছেন তার উপর। এখানেই বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ একটা আলাদা জায়গা তৈরি করেছে। বছরের পর বছর ধরে হাজার হাজার দম্পতিকে বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে চলেছে। তাই, আর দেরি না করে, আজই বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ নিউ টাউন ক্লিনিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং আপনার অভিভাবক হওয়ার স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ নিন।

নিউ টাউন কলকাতায় আইভিএফ চিকিৎসার জন্য কেন বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ বেছে নেবেন?

বন্ধ্যত্বের চিকিৎসার জন্য সঠিক ক্লিনিক নির্বাচন করা একটি বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি যখন নিউ টাউন কলকাতায় সেরা আইভিএফ স্পেশালিস্টের খোঁজ করবেন, তখন বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ-এর নাম সবার আগে আসে। কিন্তু কেন?

অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ

আমাদের টিমে রয়েছেন দেশের অন্যতম সেরা এবং অভিজ্ঞ ফার্টিলিটি চিকিৎসকরা। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং চিকিৎসায় সফলতার হার রোগীদের মনে ভরসা জোগায়। তারা অত্যন্ত যত্ন সহকারে আপনার সমস্যার গভীরে গিয়ে তার সমাধান করেন।

উন্নত আইভিএফ প্রযুক্তি এবং এমব্রায়োলজি ল্যাব

আমরা আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি এবং একটি বিশ্বমানের আধুনিক এমব্রায়োলজি (ভ্রূণবিদ্যা) ল্যাব ব্যবহার করি। এর ফলে ল্যাবে ভ্রূণ তৈরি এবং তা সংরক্ষণের প্রক্রিয়া অনেক বেশি সুরক্ষিত হয় এবং গর্ভধারণের সফলতার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

ব্যক্তিগতকৃত ফার্টিলিটি চিকিৎসা পরিকল্পনা

প্রতিটি দম্পতির শরীর আলাদা, তাই চিকিৎসাও আলাদা হওয়া উচিত। আমরা বয়স, হরমোন রিপোর্ট আর আগের চিকিৎসার ইতিহাস দেখে একটা সম্পূর্ণ ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করি।

স্বচ্ছ খরচ এবং রোগীকেন্দ্রিক যত্ন

আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে চিকিৎসার সমস্ত খরচের হিসাব আগে থেকেই জানিয়ে দিই, যাতে রোগীদের কোনো অসুবিধায় পড়তে না হয়। পাশাপাশি, আমাদের পুরো টিম রোগীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আন্তরিক।

নিউ টাউন কলকাতার সেরা আইভিএফ বিশেষজ্ঞ

আপনি যখন নিউ টাউন কলকাতায় শীর্ষ আইভিএফ বিশেষজ্ঞদের খুঁজছেন, তখন এমন একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত যিনি কেবল অভিজ্ঞই নন, বরং রোগীর প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন।

ডাঃ আহেলী মাইতি

ডাঃ আহেলী মাইতি হলেন বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ নিউ টাউন সেন্টারের একজন অত্যন্ত সুদক্ষ এবং জনপ্রিয় ফার্টিলিটি বিশেষজ্ঞ।

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তিনি প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং রিপ্রোডাক্টিভ মেডিসিনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বন্ধ্যত্ব নিরাময়ে তার বহু বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।
  • বিশেষজ্ঞতার ক্ষেত্র: আইভিএফ, আইইউআই, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস এবং বারবার আইভিএফ ব্যর্থতার চিকিৎসায় তিনি বিশেষ পারদর্শী।
  • রোগীরা কেন তাকে বেছে নেন: ডাঃ মাইতি রোগীদের সাথে খুব সহজভাবে মেশেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তার সঠিক রোগ নির্ণয় পদ্ধতি এবং নিখুঁত চিকিৎসার কারণে বহু নিঃসন্তান দম্পতি আজ সন্তানের মুখ দেখেছেন।

তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ভিজিট করুন: https://birlafertility.com/doctor/dr-aaheli-maiti/

আমাদের আইভিএফ বিশেষজ্ঞদের দ্বারা দেওয়া ফার্টিলিটি চিকিৎসা সমূহ

আমাদের ক্লিনিকে বন্ধ্যত্বের সব ধরনের আধুনিক চিকিৎসা এক ছাদের নিচে উপলব্ধ। নিউ টাউন কলকাতার শীর্ষ ফার্টিলিটি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে আমরা নিচে দেওয়া চিকিৎসাসমূহ প্রদান করে থাকি:

আইভিএফ (IVF) চিকিৎসা

ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) হলো বন্ধ্যত্বের সবচেয়ে জনপ্রিয় এবং সফল চিকিৎসা পদ্ধতি। এই প্রক্রিয়ায় ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয় এবং পরে সেই সুস্থ ভ্রূণটি মহিলার জরায়ুতে স্থাপন করা হয়।

আইসিএসআই (ICSI) চিকিৎসা

ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন (ICSI) মূলত পুরুষদের বন্ধ্যত্ব দূর করতে ব্যবহৃত হয়। শুক্রাণুর সংখ্যা খুব কম থাকলে বা গতিশীলতা কম থাকলে, এই পদ্ধতিতে একটি সুস্থ শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর ভেতর ইনজেক্ট করে ভ্রূণ তৈরি করা হয়।

আইইউআই (IUI) চিকিৎসা

ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন (IUI) একটি সহজ এবং ব্যথাহীন পদ্ধতি। এখানে ল্যাবে পরিষ্কার করে প্রস্তুত করা উন্নত মানের শুক্রাণুকে সরাসরি মহিলাদের জরায়ুতে স্থাপন করা হয়। এটি প্রাথমিক পর্যায়ের বন্ধ্যত্বের জন্য খুব কার্যকর একটি চিকিৎসা।

এগ ফ্রিজিং এবং ফার্টিলিটি প্রিজারভেশন

যারা কেরিয়ার, পড়াশোনা বা চিকিৎসার কারণে দেরিতে সন্তান নিতে চান, তাদের জন্য আমরা এগ বা স্পার্ম ফ্রিজিংয়ের অত্যাধুনিক সুবিধা দিয়ে থাকি। এর মাধ্যমে আপনি আপনার উর্বরতা সংরক্ষণ করে রাখতে পারেন।

পুরুষ বন্ধ্যত্বের চিকিৎসা

বন্ধ্যত্বের সমস্যা শুধু মহিলাদের নয়, পুরুষদেরও হতে পারে। স্পার্ম কাউন্ট কম থাকা, স্পার্মের আকার বা গতিশীলতা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা উন্নত মানের চিকিৎসা প্রদান করে থাকেন। 

বারবার আইভিএফ ব্যর্থতার চিকিৎসা

যাদের অন্য কোথাও একাধিকবার আইভিএফ ব্যর্থ হয়েছে, আমরা তাদের হতাশ হতে নিষেধ করি। আমাদের চিকিৎসকরা সমস্যার মূল কারণটি খুঁজে বের করে সঠিক গাইডেন্স এবং উন্নত চিকিৎসার মাধ্যমে সফলতার হার বাড়ানো হয়।

Find the Right Fertility Solution for You!

Begin your Journey with Confidence.

close

*By clicking on the above button you agree to receive updates on WhatsApp

নিউ টাউন কলকাতায় আমাদের ফার্টিলিটি বিশেষজ্ঞদের দ্বারা যে সমস্যাগুলোর চিকিৎসা করা হয়

বন্ধ্যত্বের কারণ নানা রকম হতে পারে। আমাদের অভিজ্ঞ চিকিৎসকরা নিম্নলিখিত সমস্যাগুলোর নিখুঁত চিকিৎসা করে থাকেন:

মহিলাদের বন্ধ্যত্ব

ডিম্বাশয়ের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, জরায়ুর গঠনগত ত্রুটি বা যেকোনো স্ত্রীরোগ জনিত সমস্যার আধুনিক চিকিৎসা আমাদের ক্লিনিকে করা হয়।

 

পুরুষদের বন্ধ্যত্ব

শুক্রাণুর গুণগত মান বা সংখ্যার অভাবজনিত যেকোনো জটিল সমস্যার সফল সমাধান আমাদের বিশেষজ্ঞরা দিয়ে থাকেন।

 

পিসিওএস (PCOS)

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) আজকাল মহিলাদের বন্ধ্যত্বের অন্যতম প্রধান একটি কারণ। সঠিক লাইফস্টাইল গাইডেন্স এবং চিকিৎসার মাধ্যমে পিসিওএস থাকা সত্ত্বেও গর্ভধারণ সম্ভব।

এন্ডোমেট্রিওসিস

জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর বাইরে বেড়ে যাওয়ার এই যন্ত্রণাদায়ক অবস্থাকে এন্ডোমেট্রিওসিস বলে, যা বন্ধ্যত্ব ডেকে আনে। আমাদের সেন্টারে এর সঠিক চিকিৎসা করা হয়।

কম ডিম্বাণু বা লো এএমএইচ (Low AMH)

ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া বা Low AMH-এর রোগীদের জন্য আমরা বিশেষ প্রোটোকল অনুসরণ করা হয়, যাতে আইভিএফ-এর মাধ্যমে সফলভাবে গর্ভধারণ সম্ভব হয়।

ব্লকড ফ্যালোপিয়ান টিউব

ফ্যালোপিয়ান টিউব কোনো কারণে বন্ধ থাকলে স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব হয় না। সেক্ষেত্রে আইভিএফ-এর মাধ্যমে গর্ভধারণ সবচেয়ে কার্যকারি।

 

বারবার গর্ভপাত

একাধিকবার গর্ভপাত বা মিসক্যারেজ হলে তার সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় জেনেটিক টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা আমাদের এই ক্লিনিক উপলব্ধ আছে।

অজানা বা আনএক্সপ্লেইনড বন্ধ্যত্ব

স্বামী-স্ত্রী উভয়ের সব রিপোর্ট স্বাভাবিক থাকার পরও গর্ভধারণ না হলে তাকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলে। এর জন্য রয়েছে আমাদের বিশেষ চিকিৎসা পরিকল্পনা।

আমাদের আইভিএফ বিশেষজ্ঞরা কেন আলাদা?

কলকাতায় অনেক ক্লিনিক থাকলেও, আমাদের চিকিৎসকদের দক্ষতা এবং কাজের ধরন তাদের অনন্য করে তোলে।

ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা

সবার শারীরিক অবস্থা এক নয়। তাই আমাদের বিশেষজ্ঞরা প্রতিটি রোগীর স্বাস্থ্য, বয়স এবং মেডিক্যাল হিস্ট্রি গভীরভাবে স্টাডি করে তারপরই চিকিৎসা শুরু করেন।

উন্নত রোগ নির্ণয় এবং এমব্রায়োলজি সহায়তা

সঠিক রোগ নির্ণয়ের জন্য আমাদের আছে ওয়ার্ল্ড-ক্লাস ডায়াগনস্টিক সুবিধা। আমাদের আধুনিক এমব্রায়োলজি ল্যাব নিশ্চিত করে যে ভ্রূণের বিকাশ সবচেয়ে নিরাপদ পরিবেশে হচ্ছে।

নীতিগত এবং বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক চিকিৎসা

আমরা সবসময় এভিডেন্স-বেসড বা বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে চিকিৎসা করি। অপ্রয়োজনীয় কোনো টেস্ট বা চিকিৎসা চাপিয়ে দিয়ে রোগীদের বিভ্রান্ত করা হয় না।

মাল্টিডিসিপ্লিনারি ফার্টিলিটি টিম

আমাদের টিমে শুধুমাত্র গাইনোকোলজিস্ট নন, রয়েছেন বিশেষজ্ঞ অ্যান্ড্রোলজিস্ট, এমব্রায়োলজিস্ট, কাউন্সেলর এবং ডায়েটিশিয়ান। সবাই একসাথে মিলে আপনার সফলতার জন্য কাজ করেন।

পুরো জার্নিতে মানসিক সমর্থন

বন্ধ্যত্বের চিকিৎসা শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও খুব চাপের হয়। তাই আমাদের চিকিৎসকরা কাউন্সিলের মাধ্যমে আপনাদের পাশে থাকেন।

আইভিএফ সফলতার হার এবং যে বিষয়গুলো এর ওপর প্রভাব ফেলে

আইভিএফ চিকিৎসার সফলতা সবার জন্য এক রকম হয় না। এটি কোনো ম্যাজিক নয়, বিজ্ঞানের একটি প্রক্রিয়া। কিছু নির্দিষ্ট কারণ এর ওপর প্রভাব ফেলে:

বয়স এবং উর্বরতা

মহিলাদের ক্ষেত্রে বয়স খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণুর মান ও সংখ্যা কমতে থাকে। তাই সঠিক বয়সে আইভিএফ করালে সফলতার হার অনেক বেশি থাকে।

ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান

সুস্থ ভ্রূণ তৈরির জন্য ভালো মানের ডিম্বাণু এবং শুক্রাণু অত্যাবশ্যক। এদের গুণগত মান যত ভালো হবে, আইভিএফ সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে।

জীবনযাত্রার প্রভাব

ওজন, খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান বা অ্যালকোহল সেবন ফার্টিলিটির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। একটি সুস্থ জীবনযাপন আইভিএফ সফল করতে সাহায্য করে।

দ্রুত ফার্টিলিটি পরামর্শের গুরুত্ব

বন্ধ্যত্বের সমস্যা দেখা দেওয়ার শুরুতেই যদি আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তবে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেরি করলে চিকিৎসাও জটিল হতে পারে।

নিউ টাউন কলকাতায় আমাদের ফার্টিলিটি সেন্টার

আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন হলো আমাদের নিউ টাউন ক্লিনিক।

বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ – নিউ টাউন কলকাতা

আমাদের নিউ টাউন সেন্টারে আপনি পাবেন আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এবং শহরের অন্যতম সেরা ও অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্টদের।

আমাদের নিউ টাউন সেন্টারে ঠিকানা হল নবম ফ্লো, ABC স্কোয়ার, প্লট নাম্বার-IID/17, প্রেমিসেস নাম্বার- 203-1111, অ্যাকশন এরিআ- IID, কলকাতা, 700161। এটি নিউ টাউনের এনকেডিএ (NKDA) ক্রিকেট স্টেডিয়াম এবং মঙ্গলদীপ মেট্রো স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত। যার ফলে সল্টলেক, হাওড়া, বারাসাত এবং হুগলি থেকে এখানে খুব সহজেই যাতায়াত করা যায়। 

ক্লিনিকের লোকেশন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:

https://birlafertility.com/locations/west-bengal/best-fertility-ivf-center-in-kolkata-new-town/

নিউ টাউনের আশেপাশে আমরা যেসব এলাকায় পরিষেবা দিই

আমাদের নিউ টাউন সেন্টারে শুধুমাত্র স্থানীয়রাই নন, আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকেও রোগীরা উন্নত চিকিৎসার আশায় আসেন। যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে নিম্মি লিখিত এলাকার রোগীদের আমরা নিয়মিত পরিষেবা প্রদান করি:

  • সল্টলেক
  • রাজারহাট
  • বাগুইআটি
  • লেক টাউন
  • কৈখালী
  • বারাসাত
  • দমদম

Honest & transparent IVF treatment cost in India

One clear price, explained before you begin — no surprise add-ons and no fine print at billing.

Know your treatment cost

See the lowest, average and highest cost for any treatment — add your details to reveal the figures.

₹6,00,000

Lowest cost

₹8,00,000

Average cost

₹12,00,000

Highest cost

Unlock your personalised cost

Get a detailed estimate and dedicated assistance from our care team.

+91

By continuing, you accept our Privacy Policy. The range shown is only an estimate and may differ after consultation.

Frequently Asked Questions

নিউ টাউন কলকাতায় সেরা আইভিএফ স্পেশালিস্ট কারা?

নিউ টাউন কলকাতায় বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ তাদের উন্নত চিকিৎসা সেবার জন্য পরিচিত। আমাদের সেন্টারের ডাঃ আহেলী মাইতি হলেন এই শহরের অন্যতম সেরা এবং অত্যন্ত অভিজ্ঞ একজন ফার্টিলিটি স্পেশালিস্ট।

আমি কীভাবে সঠিক আইভিএফ বিশেষজ্ঞ বেছে নেব?

ডাক্তারের পূর্ববর্তী অভিজ্ঞতা, চিকিৎসার সফলতার হার, ক্লিনিকের ল্যাব ফ্যাসিলিটি এবং রোগীর প্রতি চিকিৎসকের আচরণ কতটা বন্ধুত্বপূর্ণ ও স্বচ্ছ, তা যাচাই করে সঠিক বিশেষজ্ঞ নির্বাচনের করতে পারবেন।

আইভিএফ চিকিৎসার সফলতার হার কত?

আইভিএফ-এর সফলতার হার মূলত রোগীর বয়স, বন্ধ্যত্বের কারণ এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। তবে উন্নত মানের ল্যাব এবং সঠিক চিকিৎসকের অভিজ্ঞতার সাহায্যে এই হার অনেকটাই বাড়ানো সম্ভব।

নিউ টাউন কলকাতায় আইভিএফ-এর খরচ কত?

খরচ মূলত আপনার প্রয়োজনীয় চিকিৎসার ধরন ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। বিড়লা ফার্টিলিটিতে আমরা অত্যন্ত স্বচ্ছ খরচে এবং সহজ ইএমআই (EMI) সুবিধায় উন্নত মানের চিকিৎসা প্রদান করি।

বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ নিউ টাউনে কোন কোন চিকিৎসা উপলব্ধ?

আমাদের এখানে আইভিএফ (IVF), আইইউআই (IUI), আইসিএসআই (ICSI), এগ ফ্রিজিং, পুরুষ বন্ধ্যত্বের চিকিৎসা, পিসিওএস ব্যবস্থাপনা এবং বারবার আইভিএফ ব্যর্থতার উন্নত চিকিৎসা উপলব্ধ রয়েছে।

নিউ টাউন কলকাতায় আমি কীভাবে একজন আইভিএফ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট বুক করব?

আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে অথবা সরাসরি আমাদের টোল-ফ্রি নম্বর +91 8800305381 এ কল করে খুব সহজেই ডাঃ আহেলী মাইতি বা অন্যান্য স্পেশালিস্টদের সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।