
1 Results

dr angana de
MBBS, MD, Fellowship in Reproductive Medicine
Rs. 500/- FREE
1st Appointment fees:
15+
Years of experience:
Siliguri, West Bengal
Clinic Location:
Monday - Wednesday | 9:00 am – 6:00 pm
Closed on Thursday
Friday - Sunday | 9:00 am – 6:00 pm
Timings:
বাবা-মা হওয়ার স্বপ্ন সব দম্পতিরই থাকে, কিন্তু সবার জন্য এই রাস্তাটা সমান সহজ হয় না। অনেকের জন্যই এই পথটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গাতেই সঠিক সময়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। আইভিএফ বা ফার্টিলিটি চিকিৎসার ক্ষেত্রে সঠিক ক্লিনিক ও ডাক্তার বেছে নিলে চিন্তার অনেকটাই কমে যায়। আমরা বিশ্বাস করি যে, প্রত্যেক দম্পতির সন্তান না আসার কারণ আলাদা, তাই চিকিৎসাও হওয়া উচিত একদম তাঁদের শরীর অনুযায়ী।
আমাদের শিলিগুড়িতে আইভিএফ সেন্টারে আপনারা পেয়ে যাবেন সেরা ফার্টিলিটি বিশেষজ্ঞদের, যাঁরা আপনাদের এই সফরে সবরকমভাবে পাশে থাকবেন। অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের হাত ধরে আপনারা পাবেন সঠিক গাইডেন্স। আপনার শারীরিক অবস্থা, আগের রোগ ও চিকিৎসার ইতিহাস, এবং ভবিষ্যতের প্ল্যান অনুযায়ী শিলিগুড়ির সেরা আইভিএফ বিশেষজ্ঞদের চিকিৎসায় বাবা মা হওয়ার হওয়ার স্বপ্ন পুরণ করুন। আজই যোগাযোগ করুন এবং জেনে নিন আপনার জন্য কোন চিকিৎসাটি সঠিক।
শিলিগুড়িতে আইভিএফ চিকিৎসার জন্য বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ কেন বেছে নেবেন?
শিলিগুড়িতে ফার্টিলিটি চিকিৎসার জন্য আমাদের সেন্টারকে ভরসা করার বেশ কিছু বড় কারণ রয়েছে। সেগুলি হল:
অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ
আমাদের টিমে রয়েছেন শিলিগুড়ির শীর্ষ আইভিএফ বিশেষজ্ঞরা, যাঁদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। তাঁরা অত্যন্ত যত্ন নিয়ে আপনার সমস্যার কথা শোনেন, রিপোর্ট ভালোভাবে দেখেন এবং সঠিক পথের দিশা দেখান।
উন্নত আইভিএফ প্রযুক্তি এবং এমব্রায়োলজি ল্যাব
আইভিএফ চিকিৎসার জন্য দরকার অত্যাধুনিক আইভিএফ ল্যাবরেটরি এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি। বিড়লা ফার্টিলিটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভিট্রো ফার্টিলাইজেশন, ডাবল এইচইপিএ ফিলট্রেশন এবং অ্যাডভান্সড এইচভিএসি সিস্টেমের মতো বিশ্বমানের ব্যবস্থা রয়েছে, যাতে চিকিৎসার সাফল্যের হার অনেকটাই বেড়ে যায়।
ব্যাক্তিগত চিকিৎসা পরিকল্পনা
প্রত্যেকের সমস্যা আলাদা। তাই রোগীর প্রয়োজন ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে একদম নিজস্ব বা ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়। এখানে সবার জন্য একই চিকিৎসা করা হয় না।
স্বচ্ছ খরচ এবং যত্নশীল পরিষেবা
বিড়লা ফার্টিলিটিতে চিকিৎসা মানেই খরচের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা। প্রথম থেকেই চিকিৎসার খরচ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এবং ০% ইএমআই-সহ সহজে কিস্তিতে পেমেন্ট করার সুবিধাও রয়েছে। এছাড়া, আইভিএফ চিকিৎসার প্রতিটি ধাপে কাউন্সেলিং ও মানসিক সাহচর্য দিয়ে চলার অঙ্গীকার আমরা করি।
শিলিগুড়ির সেরা আইভিএফ বিশেষজ্ঞ চিকিৎসক
সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে একজন অভিজ্ঞ ডাক্তারের গাইডেন্স খুব দরকার। আমাদের ক্লিনিকে আপনি পেয়ে যাবেন বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসকদের।
ডাঃ অঙ্গনা দে
ডাঃ অঙ্গনা দে শিলিগুড়ির অন্যতম সেরা এবং অত্যন্ত ভরসাযোগ্য একজন ফার্টিলিটি স্পেশালিস্ট। ফার্টিলিটি এবং গাইনোকোলজির নানা জটিল সমস্যার সমাধানে তাঁর ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
তাঁর মূল কাজের জায়গা হলো আইভিএফ, আইসিএসআই, আইইউআই এবং ফার্টিলিটির অন্যান্য আধুনিক চিকিৎসা। তিনি খুব ঠান্ডা মাথায় রোগীদের সব কথা শোনেন এবং তাঁর এই সহানুভূতিশীল ব্যবহার রোগীদের মনে ভীষণ ভরসা জোগায়। অনেক দম্পতি তাঁর হাত ধরে সন্তানলাভের মুখ দেখেছেন।
বিড়লা আইভিএফ ফার্টিলিটি চিকিৎসা সমুহ
আমাদের শিলিগুড়ি ফার্টিলিটি সেন্টারে নারী ও পুরুষ উভয়েরই বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিকিৎসার সুবিধা আছে। আসুন দেখে নেওয়া যাক কী কী পদ্ধতিতে চিকিৎসা করা হয়:
আইভিএফ (IVF) চিকিৎসা
যে সব দম্পতি অনেকদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও স্বাভাবিকভাবে কনসিভ করতে পারছেন না, তাঁদের জন্য আইভিএফ একটি ভীষণ কার্যকরী ও বিশ্বস্ত চিকিৎসা পদ্ধতি।
আইসিএসআই (ICSI) চিকিৎসা
এই পদ্ধতিতে একটি হেলদি বা সুস্থ শুক্রাণুকে সরাসরি ডিম্বানুর মধ্যে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে ফার্টিলাইজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের বন্ধ্যাত্বের কারণে এই পদ্ধতিটি অবলম্বন করা হয়।
আইইউআই (IUI) চিকিৎসা
এই পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজ এবং এতে ঝুঁকিও কম। এই চিকিৎসায় অত্যাধুনিক প্রক্রিয়ায় শুক্রাণু সরাসরি জরায়ুতে প্রবেশ করিয়ে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি করা যায়।
এগ ফ্রিজিং এবং ফার্টিলিটি প্রিজার্ভেশন
বিশেষ হরমোন প্রয়োগ করে নারীর একাধিক ডিম্বানুকে পরিপক্ক করে একটি ছোট প্রসিডিওরের মাধ্যমে সংগ্রহ করা হয়। এরপর বিশেষ টেকনোলজিতে ফ্রিজিং-এর মাধ্যমে সেগুলি সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে মা হওয়া যায়।
পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসা
সিমেন অ্যানালিসিস এবং দরকারি হরমোন টেস্টের মাধ্যমে শুক্রাণুর মান নির্ণয় করা হয়। এরপর রিপোর্ট অনুযায়ী ওষুধ বা বিশেষ অ্যান্ড্রোলজি সংক্রান্ত চিকিৎসার সাহায্য নেওয়া হয়।
বারবার আইভিএফ ব্যর্থ হওয়ার পর বিশেষ চিকিৎসা
যাঁদের বারবার আইভিএফ ব্যর্থ হয়েছে, তাঁদের ক্ষেত্রে আমরা আরও গভীরভাবে পরীক্ষা করে জেনেটিক, ইমিউনোলজিক্যাল বা অন্য কোনো কারণগুলো খুঁজে বের করি এবং সেই অনুযায়ী বিশেষ চিকিৎসা দিই।
Find the Right Fertility Solution for You!
Begin your Journey with Confidence.

শিলিগুড়িতে আমাদের বিশেষজ্ঞরা যে সমস্যাগুলির চিকিৎসা করেন
আমাদের ডাক্তাররা নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্ব সংক্রান্ত নানা সমস্যার চিকিৎসা করেন:
মহিলাদের বন্ধ্যাত্ব
বিভিন্ন হরমোনাল পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য টেস্টের মাধ্যমে বন্ধ্যাত্বের সঠিক কারণ শনাক্ত করে আইভিএফ বা আইইউআই-এর পরামর্শ দেওয়া হয়।
পুরুষদের বন্ধ্যাত্ব
পুরুষের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট, কোয়ালিটি বা হরমোনের সমস্যা থাকলে ওষুধ বা বিশেষ চিকিৎসার মাধ্যমে তার সমাধান করা হয়।
পিসিওএস (PCOS)
আলট্রাসাউন্ড ও হরমোন টেস্ট করে দেখা হয় পিসিওএস আছে কিনা। তারপর ওষুধ, লাইফস্টাইল পরিবর্তন এবং দরকার হলে ওভুলেশন ইনডাকশন করা হয়।
এন্ডোমেট্রিওসিস
এটি জরায়ুর একটি বিশেষ সমস্যা। আল্ট্রাসাউন্ড বা ল্যাপারোস্কপির মাধ্যমে এই রোগ শনাক্ত করা হয় এবং বেশি সমস্যা থাকলে অপারেশনের কথাও ভাবা হতে পারে।
এএমএইচ (AMH) মাত্রা কম থাকা
এই পরীক্ষার মাধ্যমে ওভারি বা ডিম্বাশয়ে ডিম্বানুর রিজার্ভ কেমন আছে তা মূল্যায়ন করা হয়। এরপর ব্যক্তিগত আইভিএফ স্টিমুলেশন প্রোটোকল তৈরি করা হয়।
ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকা
এইচএসজি টেস্ট বা ল্যাপারোস্কপির মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবের অবস্থা পরীক্ষা করে দেখা হয়। আংশিক বা সম্পূর্ণ ব্লকেজ থাকলে সেই মতো চিকিৎসা বা আইভিএফ-এর পরামর্শ দেওয়া হয়।
বারবার গর্ভপাত বা মিসক্যারেজ
এক্ষেত্রে জেনেটিক, হরমোনাল, ইমিউনোলজিক্যাল বা ইউটেরাসের কোনো সমস্যা আছে কিনা তা দেখা হয় এবং রিপোর্ট অনুযায়ী চিকিৎসার প্ল্যান করা হয়।
কারণ অজানা এমন বন্ধ্যাত্ব
যখন বন্ধ্যাত্বের কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের বিশেষজ্ঞরা উন্নত ডায়াগনস্টিক্সের সাহায্য নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করেন।
আমাদের আইভিএফ বিশেষজ্ঞরা কেন আলাদা?
ব্যাক্তিগত চিকিৎসা পরিকল্পনা
আমরা সবার জন্য একই চিকিৎসা করায় বিশ্বাস করি না। আপনার রিপোর্ট ও শারীরিক অবস্থা অনুযায়ী একদম ব্যক্তিগত চিকিৎসার প্ল্যান তৈরি হয়।
উন্নত এমব্রায়োলজি ও রোগ নির্ণয় ব্যবস্থা
আমাদের অত্যাধুনিক ল্যাবে উন্নতমানের এমব্রায়োলজি ইকুইপমেন্ট এবং ডাবল এইচইপিএ ফিলট্রেশন সিস্টেম রয়েছে। প্রতিটি এগ, স্পার্ম এবং এমব্রায়ো স্যাম্পেল বারকোড ট্র্যাকিংয়ের মাধ্যমে খুব নিরাপদে রাখা হয়।
নীতি মেনে এবং প্রমাণের ভিত্তিতে চিকিৎসা
আমরা সবসময় সঠিক বৈজ্ঞানিক প্রমাণ এবং এথিক্স মেনে চিকিৎসা করি। রোগীর প্রয়োজন নেই এমন কোনো টেস্ট করতে বলা হয় না।
প্রতিটি পদক্ষেপে মানসিক ভরসা
চিকিৎসার পাশাপাশি মানসিক জোর থাকাটা খুব দরকার। তাই আইভিএফ চিকিৎসার প্রতিটি ধাপে আমরা রোগীদের কাউন্সেলিং ও মানসিক সাহচর্য দিয়ে থাকি।
চিকিৎসার প্রতিটি ধাপে স্বচ্ছতা
চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত কী হচ্ছে, কেন হচ্ছে এবং কত খরচ হচ্ছে—সবকিছু একদম স্বচ্ছভাবে জানানো হয়।
আইভিএফ-এর সাফল্যের হার এবং এর পেছনের কারণ
আইভিএফ-এর সাফল্য বেশ কিছু জিনিসের ওপর নির্ভর করে:
বয়স এবং সন্তানধারণের ক্ষমতা
বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। তাই সঠিক বয়সে চিকিৎসা শুরু করাটা খুব জরুরি।
ডিম্বাণু ও শুক্রাণুর মান
সুস্থ ভ্রূণ তৈরির জন্য স্বাস্থ্যকর ডিম্বাণু এবং শুক্রাণু দরকার। এর ওপরই আইভিএফ-এর সাফল্য অনেকটা নির্ভর করে।
জীবনযাত্রার প্রভাব
ওজন বেশি থাকা, ধূমপান বা স্ট্রেস ফার্টিলিটির ওপর খারাপ প্রভাব ফেলে। লাইফস্টাইল ও ডায়েট ঠিক রাখলে সাফল্যের হার বাড়ে।
সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার গুরুত্ব
সমস্যা বুঝতে পারলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
শিলিগুড়িতে আমাদের ফার্টিলিটি সেন্টার
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – সেবক রোড, শিলিগুড়ি
আমাদের ঠিকানা: থার্ড ফ্লোর, অর্কিড বিল্ডিং, প্লট নাম্বার- 133/370, সেবক রোড চেক পোস্টের কাছে, ওয়ার্ড নাম্বার- 42, শিলিগুড়ি. ওয়েস্ট বেঙ্গল- 734001
আমাদের এই সেবক রোডে ক্লিনিকে আপনি পাবেন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞ এবং অত্যাধুনিক আইভিএফ ল্যাব। এখানকার লোকেশন এমন, যে খুব সহজেই যাতায়াত করা যায়। শুধু শিলিগুড়ি নয়, দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন।
শিলিগুড়ির আশেপাশে যেসব অঞ্চলের মানুষ আমাদের কাছে আসেন
আমরা শিলিগুড়ি ও তার আশেপাশের অনেকটা এলাকার মানুষদের অত্যন্ত যত্ন সহকারে পরিষেবা দিয়ে থাকি।
মাটিগাড়া
মাটিগাড়া ও তার আশেপাশের অঞ্চল থেকে খুব সহজেই আমাদের সেন্টারে পৌঁছানো যায়।
বাগডোগরা
বাগডোগরা এবং বিমানবন্দর সংলগ্ন এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।
জলপাইগুড়ি
জলপাইগুড়ি থেকে সড়কপথে সহজেই যাতায়াত করে রোগীরা এখানে চিকিৎসা করান।
ইসলামপুর
ইসলামপুরের বহু মানুষ উন্নত ফার্টিলিটি চিকিৎসার জন্য আমাদের ওপর ভরসা করেন।
কার্শিয়াং
কার্শিয়াং থেকে এসে রোগীরা এখানে খুব স্বাচ্ছন্দ্যে চিকিৎসা করাতে পারেন।
দার্জিলিং
পাহাড়ের মানুষদের জন্য শিলিগুড়ির এই ক্লিনিকটি যাতায়াতের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক।
কালিম্পং
কালিম্পং থেকেও নিয়মিত রোগীরা আমাদের কাছে ফার্টিলিটি সংক্রান্ত পরামর্শ নিতে আসেন।
Honest & transparent IVF treatment cost in India
One clear price, explained before you begin — no surprise add-ons and no fine print at billing.
Know your treatment cost
See the lowest, average and highest cost for any treatment — add your details to reveal the figures.
₹6,00,000
Lowest cost
₹8,00,000
Average cost
₹12,00,000
Highest cost
Unlock your personalised cost
Get a detailed estimate and dedicated assistance from our care team.
Frequently Asked Questions
শিলিগুড়ির সেরা আইভিএফ বিশেষজ্ঞ কারা?
সঠিক আইভিএফ বিশেষজ্ঞ কীভাবে বেছে নেব?
আইভিএফ চিকিৎসার সাফল্যের হার কেমন?
শিলিগুড়িতে আইভিএফ করতে কত খরচ হয়?
বিড়লা ফার্টিলিটি শিলিগুড়িতে কী কী ফার্টিলিটি চিকিৎসা পাওয়া যায়?
শিলিগুড়িতে একজন আইভিএফ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করব?
Top IVF Centers in Popular Cities
- IVF Center in Delhi
- IVF Center in New Town Kolkata
- IVF Center in Gurgaon
- IVF Center in Rewari
- IVF Center in Lucknow
- IVF Center in Varanasi
- IVF Center in Gorakhpur
- IVF Center in Noida
- IVF Center in Prayagraj
- IVF Center in Meerut
- IVF Center in Kolkata
- IVF Center in Howrah
- IVF Center in Bhubaneswar
- IVF Center in Cuttack
- IVF Center in Surat
- IVF Center in Ahmedabad
- IVF Center in Ranchi
- IVF Center in Chandigarh
- IVF Center in Guwahati
- IVF Center in Raipur
- IVF Center in Jaipur
- IVF Center in Nagpur
- IVF Center in Hyderabad
- IVF Center in Indore
- IVF Center in Bhopal
- IVF Center in Kozhikode
- IVF Center in Kannur
- IVF Center in Mangalore
- IVF Center in Palakkad
- IVF Center in Salem
- IVF Center in Thrissur
- IVF Center in Bangalore
- IVF Center in Kolar
- IVF Center in Mumbai
- IVF Center in Vijayapura
- IVF Center in Chennai
- IVF Center in Patna
- IVF Center in Perinthalmanna
- IVF Center in Siliguri
- IVF Center in Gachibowli
