Trust img
Select City
Doctor Banner

*By clicking on the above button you agree to receive updates on WhatsApp

3 Results

dr-swati-mishra

dr swati mishra

MBBS, MS (Obstetrics & Gynaecology)

Rs. 500/- FREE

1st Appointment fees:

15+

Years of experience:

Kolkata, West Bengal

Clinic Location:

Monday - Sunday | 9:00 am – 6:00 pm

Timings:

dr-sugata-mishra

dr sugata mishra

MBBS,MS (Obstetrics & Gynaecology)

Rs. 500/- FREE

1st Appointment fees:

6+

Years of experience:

Kolkata, West Bengal

Clinic Location:

Monday - Wednesday | 9:00 am – 6:00 pm
Closed on Thursday
Friday - Sunday | 9:00 am – 6:00 pm

Timings:

ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এখনকার দিনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা অনেক স্বামী-স্ত্রীর জীবনেই। এই চ্যালেঞ্জের সঙ্গে প্রতিনিয়ত লড়ছেন বহু দম্পতি। চিকিৎসাবিজ্ঞান এগিয়েছে অনেক, তাই আইভিএফ এবং অন্যান্য ফার্টিলিটি ট্রিটমেন্টের মাধ্যমে অনেক মানুষ সফলভাবে সন্তান লাভ করছেন। তবে সফল চিকিৎসার জন্য দরকার অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞ। তাই বেস্ট ফার্টিলিটি ক্লিনিক ইন কলকাতা এবং কলকাতার সেরা আইভিএফ স্পেশালিস্টদের নিয়ে স্বচ্ছ ধারণা থাকা জরুরি।

কলকাতায় এখন বহু অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞ অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে রোগীর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করছেন। কলকাতার টপ আইভিএফ স্পেশালিস্টদের পরামর্শ পাবেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে।

কলকাতায় আইভিএফ ট্রিটমেন্ট-এর জন্য কেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারকে বেছে নেবেন?

বন্ধ্যাত্বের চিকিৎসায় বহু দম্পতিরা বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারকে বেছে নেন। দেখে নিন কী কী কারণে তাঁরা ভরসা করেন আমাদের:

অভিজ্ঞ আইভিএফ স্পেশালিস্ট

আমাদের কাছে রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্টরা। তাঁরা অত্যন্ত মন দিয়ে রোগীদের কথা শোনেন, এবং সেই মতো ট্রিটমেন্ট-এর পরিকল্পনা করে আলোচনা করেন। 

অত্যাধুনিক আইভিএফ টেকনোলজি এবং এমব্রায়োলজি ল্যাব

আইভিএফ ট্রিটমেন্ট সফল হওয়ার জন্য চাই উন্নত ল্যাবরেটরি। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – এ রয়েছে অত্যাধুনিক এমব্রায়োলজি ল্যাব। এখানে বিশ্বমানের কোয়ালিটি প্রোটোকল অনুসরণ করা হয়।

পার্সোনালাইজড ফার্টিলিটি ট্রিটমেন্ট প্ল্যান

প্রতিটি দম্পতির বন্ধ্যাত্বের সমস্যা আলাদা আলাদা হতে পারে। তাই রোগীদের শারীরিক অবস্থা অনুযায়ী পার্সোনালাইজড চিকিৎসা করেন হাওড়ার বেস্ট ফার্টিলিটি স্পেশালিস্টরা।

স্বচ্ছ বিলিং এবং রোগীকেন্দ্রীক যত্ন

আমাদের এখানে আইভিএফ চিকিৎসার প্রতিটি ধাপ সম্পর্কে প্রতিটি দম্পতিকে আলাদাভাবে চিকিৎসা প্রদান করা হয়। তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা করে, রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করা হয়।

আমাদের অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। সেই ডাক্তারদের সম্বন্ধে জেনে নিন:

ডাঃ স্বাতী মিশ্র

ডাঃ স্বাতী মিশ্র হলেন একজন ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবস্টেট্রিসিয়ান ও গাইনোকলজিস্ট। তাঁর রিপ্রোডাকটিভ মেডিসিনে ফেলোশিপও রয়েছে। তিনি চার হাজারেরও বেশি রোগীর চিকিৎসা করেছেন। রোগীদের সঙ্গে তাঁর কথা বলার ধরণ ও পেশেন্ট সেন্ট্রিক যত্নের কারণে তিনি বহু মানুষের ভরসা অর্জন করতে পেরেছেন। 

ডাঃ সুগতা মিশ্র

ডাঃ সুগতা মিশ্র একজন অত্যন্ত অভিজ্ঞ ও সহানুভূতিশীল আইভিএফ স্পেশালিস্ট। বহু দম্পতির কোলে সন্তান এনে দিতে পেরেছেন তিনি। তাঁর ওপর রোগীদের অপার ভরসা।

ডাঃ শ্রীপর্ণা রায়

ডাঃ শ্রীপর্ণা রায় জার্মানি থেকে রিপ্রোডাকটিভ মেডিসিনের ডিগ্রি অর্জন করেছেন। অনেকদিনের অভিজ্ঞতার ফলে তিনি দ্রুত ডায়াগনসিস করতে পারেন এবং চিকিৎসা পরিকল্পনা বেছে নেন। তিনি বহু মানুষের কাছে ভরসার অপর নাম।

ডাঃ আহেলী মাইতি

ডাঃ আহেলী মাইতি একজন দক্ষ অবস্টেট্রিসিয়ান ও গাইনোকলজিস্ট। তাঁর যত্নশীল চিকিৎসায় বহু মানুষ মুগ্ধ। তাড়াতাড়ি রোগনির্ণয় ও চিকিৎসার পরিকল্পনা করে তিনি বহু মানুষের কাছে আজ আস্থা তৈরি করেছেন।

আমাদের আইভিএফ স্পেশালিস্টদের দ্বারা যে সকল ফার্টিলিটি চিকিৎসা পাবেন

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে রয়েছেন কলকাতার টপ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। তাঁরা বিভিন্ন ধরণের ফার্টিলিটি ট্রিটমেন্ট করে থাকেন। যেমন:

আইভিএফ চিকিৎসা

আইভিএফ বা ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন হল একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যাতে টেস্ট টিউবে শুক্রাণু ও ডিম্বানুর নিষেক ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়, এবং তারপর সেটি নারীর জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত করা হয়। হাওড়ার সেরা আইভিএফ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।

আইসিএসআই

এই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে শুক্রাণুকে সরাসরি ডিম্বানুর মধ্যে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে ফার্টিলাইজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বন্ধ্যাত্বের কারণে এই পদ্ধতি অবলম্বন করা হয়। ফার্টিলাইজ হওয়া এমব্রায়ো বা ভ্রুণ এরপর জরায়ুতে প্রতিস্থাপন করে দেওয়া হয়।

আইইউআই

এই চিকিৎসায় অত্যাধুনিক প্রক্রিয়ায় জরায়ুতে শুক্রাণু প্রবেশ করিয়ে গর্ভধারণ করানোর প্রচেষ্টা করা হয়। এই চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও কম ঝুঁকিপূর্ণ।

পুরুষের বন্ধ্যাত্ব

সিমেন অ্যানালিসিস অর্থাৎ বীর্য পরীক্ষা, এবং জরুরি কিছু হরমোন টেস্টের মাধ্যমে শুক্রাণুর মান নির্ণয় করা হয়। এরপর রিপোর্ট অনুযায়ী ওষুধ বা বিশেষ অ্যান্ড্রোলজিস্ট-এর সহায়তায় চিকিৎসা করা হয়। 

বারবার আইভিএফ ব্যর্থ হওয়া 

একাধিকবার আইভিএফ ট্রিটমেন্ট ব্যর্থ হলে তার কারণ নির্ণয় করতে অত্যাধুনিক পরীক্ষা, এমব্রায়ো অ্যাসেসমেন্ট, এবং ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা যায়।

Find the Right Fertility Solution for You!

Begin your Journey with Confidence.

close

*By clicking on the above button you agree to receive updates on WhatsApp

আমাদের ফার্টিলিটি স্পেশালিস্টরা যে যে সমস্যার চিকিৎসা করে থাকেন

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা বিভিন্ন ধরণের চিকিৎসা করে থাকেন। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির কারণ বিভিন্ন দম্পতির ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তাই সবার জন্য আলাদা ভাবে যত্ন সহকারে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।

আসুন দেখে নেওয়া যাক কী কী ধরণের চিকিৎসা করেন তাঁরা:

নারীর বন্ধ্যাত্ব বা ফিমেল ইনফার্টিলিটি

নারীদের বন্ধ্যাত্বের পেছনে হরমোন সংক্রান্ত সমস্যা, ওভুলেশন অনিয়মিত হওয়া, ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ, জরায়ুর সমস্যা, ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে। ঠিক সময়ে সঠিক পরীক্ষার মাধ্যমে রোগের কারণ নির্ণয় করে দ্রুত চিকিৎসা করা সম্ভব। কলকাতার বেস্ট ফার্টিলিটি স্পেশালিস্টরা ভালোভাবে পরীক্ষা ও চিকিৎসা করে থাকেন।

পুরুষের বন্ধ্যাত্ব

সন্তান না হওয়ার নেপথ্যে পুরুষের বন্ধ্যাত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রাণুর গুনমান খারাপ হওয়া, গতি কম হওয়া, হরমোনের সমস্যা, ইত্যাদি হয়ে থাকে।

পিসিওএস

বর্তমানে মহিলাদের ইনফার্টিলিটির অন্যতম কারণ পিসিওএস। এই সমস্যার ফলে ঠিক সময়ে ওভুলেশন হয় না, এবং কনসিভ করতে সমস্যা হয়। পিসিওস এর চিকিৎসায় দরকার জীবনযাত্রার পরিবর্তন, ডায়েট, ওজন কমানো, এবং দরকারে ওষুধ খাওয়া। কলকাতার সেরা ফার্টিলিটি স্পেশালিস্টরা মহিলার শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা পদ্ধতি বলে দেন।

এন্ডোমেট্রিওসিস

জরায়ুর ভেতরের টিস্যুর মতো জরায়ুর বাইরে যখন কোষ বৃদ্ধি পায়, তখন তীব্র যন্ত্রণা, মাসিকের সমস্যা, এবং বন্ধ্যাত্ব দেখা দেয়। এই অবস্থাকেই এন্ডোমেট্রিওসিস বলে। দ্রুত রোগ ধরা পড়লে চিকিৎসাও দ্রুত করা যায়। দরকারে অপারেশন এবং আইভিএফ, দুটোরই সাহায্য নেওয়া যেতে পারে।

কম এএমএইচ

এএমএইচ পরীক্ষার দ্বারা ডিম্বাশয়ের মধ্যে থাকা ডিম্বানুর সম্ভাব্য সংখ্যার বিষয়ে ধারণা পাওয়া যায়। কম এএমএইচ মানেই যে কনসিভ করা যায় না, ব্যাপারটা এরকম নয়। সময়মতো চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া যায়। কলকাতার টপ ফার্টিলিটি স্পেশালিস্টরা সঠিক চিকিৎসার মাধ্যমে আলোর দিশা দিতে পারেন।

ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ

নারীর ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লকেজ থাকে, তাহলে শুক্রাণু ও ডিম্বানু মিলিত হতে পারে না। এইচএসজি পরীক্ষা করে এই সমস্যা শনাক্ত করা হয়।

একাধিক মিসক্যারেজ

একাধিকবার মিসক্যারেজ হওয়া একজন মহিলার জন্য মানসিক ও শারীরিকভাবে অনেক কষ্টকর। এর পেছনে জেনেটিক, হরমোনাল ও জরায়ুর গঠনগত সমস্যা থাকতে পারেন। কলকাতার বেস্ট ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন ও সুস্থভাবে কনসিভ করুন।

অজ্ঞাত কারণে বন্ধ্যাত্ব

অনেকেরই এমন দেখা যায় যে সব রিপোর্ট নর্মাল, অথচ বাচ্চা আসছে না। সেক্ষেত্রে আরও অনেক পরীক্ষানিরিক্ষা করা জরুরি। সময়মতো পরীক্ষা করালে সেরে ওঠা সম্ভব।

ওভুলেশনের সমস্যা

নিয়মিত ওভুলেশন না হলে স্বাভাবিক ভাবে কনসিভ করা মুশকিল হয়ে পড়ে। অনিয়মিত মাসিক, মুখে লোম বৃদ্ধি, মাসিকের সময় অতিরিক্ত পেটব্যথা, ইত্যাদি দেখা দিলে দ্রুত কলকাতার টপ ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন।

আমাদের আইভিএফ স্পেশালিস্টরা কেন অন্য়দের তুলনায় স্পেশাল?

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। তাঁদের চিকিৎসা পদ্ধতি অত্যন্ত আধুনিক, এবং সবকিছু সুন্দরভাবে সামলে নেন। আসুন দেখে নেওয়া যাক কেন তাঁদের ওপর মানুষ ভরসা করেন:

ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা

প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা, বয়স, মেডিক্যাল হিস্ট্রি, এবং প্রয়োজন অনুযায়ী কলকাতার টপ আইভিএফ স্পেশালিস্টরা চিকিৎসা পরিকল্পনা করেন। সবার ক্ষেত্রে এই পরিকল্পনা আলাদা আলাদা হয়।

বিভিন্ন বিষয়ে দক্ষ ফার্টিলিটি টিম

এখানে রয়েছেন ফার্টিলিটি স্পেশালিস্টরা, এমব্রায়োলজিস্টরা, অ্যান্ড্রোলজিস্ট এবং ফার্টিলিটি কাউন্সেলররা। এছাড়াও আছে অভিজ্ঞ নার্সিং টিম। 

অ্যাডভান্সড ডায়াগনস্টিক

সঠিক রোগ নির্ণয়ের জন্য দরকার আধুনিক পরীক্ষানিরীক্ষা। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – এ আছে বিশ্বমানের টেস্ট পরিষেবা। 

এথিক্যাল ও এভিডেন্স নির্ভর কেয়ার

প্রত্যেক রোগীর চিকিৎসা আন্তর্জাতিক ক্লিনিক্যাল গাইডলাইন এবং বৈজ্ঞানিক প্রমাণের ওপর নির্ভর করে করা হয়। অপ্রয়োজনীয় চিকিৎসা না করে রোগীর জন্য সর্বোত্তম সমাধান বলে দেওয়া হয়। 

আইভিএফ জার্নিতে মানসিক সাপোর্ট

ইনফার্টলিটির চিকিৎসা মানে শুধু শারীরিক চিকিৎসা নয়, সমান ভাবে মানসিক সাপোর্ট দিয়ে চলা। কলকাতার সেরা ফার্টিলিটি স্পেশালিস্টরা সেই বিষয়ে সব সময় খেয়াল রাখেন।

আইভিএফ-এর সাফল্য যে সকল বিষয়ের ওপর নির্ভর করে

আইভিএফ – এর সাফল্য নির্ভর করে কয়েকটি সাধারণ বিষয়ের ওপর। দেখে নেওয়া যাক সেগুলি কী কী:

বয়স ও ফার্টিলিটি

স্বামী-স্ত্রীর বয়স বাড়লে ফার্টিলিটি কমতে পারে। তাই সন্তান নেওয়ার কথা ভাবলে ঠিক সময়ে ফার্টিলিটি চিকিৎসা করা জরুরি।

ডিম্বানু ও শুক্রাণুর গুণমান

ডিম্বানু ও শুক্রাণু, অর্থাৎ এগ ও স্পার্ম-এর কোয়ালিটি পরীক্ষা করে জানা যায় প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কতটা। আমাদের টপ আইভিএফ স্পেশালিস্টরা বলে দেন এই পরীক্ষাগুলি কখন করতে হবে। 

জীবনযাত্রার প্রভাব

অনিয়মিত খাওয়াদাওয়া বা জীবনযাপন সন্তানধারণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই ঠিকমতো খাওয়াদাওয়া, ঘুম এবং ব্যায়াম করা জরুরি। মদ্যপান ও ধূমপানও এড়ানো উচিত। 

জরুরি ফার্টিলিটি সংক্রান্ত পরামর্শ

দ্রুত ফার্টিলিটি চিকিৎসার পরামর্শ নিলে চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যায়, এবং সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

কলকাতায় আমাদের ফার্টিলিটি সেন্টার

কলকাতায় আমাদের ফার্টিলিটি সেন্টারে পাবেন উচ্চমানের পরিষেবা। আমাদের দুটি সেন্টার হল

কলকাতা সেন্টার

আমাদের কলকাতার ভবানীপুর সেন্টারে রয়েছে অত্যাধুনিক ল্যাব, সুদক্ষ টেকনিশিয়ান এবং অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্টদের টিম। অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

নিউটাউন সেন্টার 

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার নিউটাউনে পান অত্যাধুনিক আইভিএফ ল্যাব, অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট, এবং পেশেন্ট ফ্রেন্ডলি পরিবেশ। এখানকার যানবাহন ও যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত উন্নতমানের। 

সমস্ত স্থান থেকে সহজেই পৌঁছতে পারবেন

সল্টলেক

সল্টলেক এবং এই সংলগ্ন এলাকার মানুষ অত্যন্ত সহজেই পৌঁছে যেতে পারবেন। 

নিউটাউন

নিউটাউন থেকে নিয়মিত প্রচুর মানুষ আমাদের আইভিএফ সেন্টারে চিকিৎসা করাতে আসেন।

হাওড়া

হাওড়া থেকে সড়কপথে বা মেট্রোতে সহজেই পৌঁছানো যায়।

দমদম

দমদম এবং সমগ্র উত্তর কলকাতার মানুষদের জন্য যাতায়াত করা খুবই সহজ।

বেহালা

বেহালা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে অনেক রোগী আমাদের ক্লিনিকে আসেন।

টালিগঞ্জ

টালিগঞ্জ থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ ক্লিনিক কলকাতা।

বালিগঞ্জ

বালিগঞ্জ ও আশেপাশের অঞ্চলের অনেক মানুষ আধুনিক ফার্টিলিটি চিকিৎসা করাতে আসেন আমাদের ক্লিনিকে।

Honest & transparent IVF treatment cost in India

One clear price, explained before you begin — no surprise add-ons and no fine print at billing.

Know your treatment cost

See the lowest, average and highest cost for any treatment — add your details to reveal the figures.

₹6,00,000

Lowest cost

₹8,00,000

Average cost

₹12,00,000

Highest cost

Unlock your personalised cost

Get a detailed estimate and dedicated assistance from our care team.

+91

By continuing, you accept our Privacy Policy. The range shown is only an estimate and may differ after consultation.

Frequently Asked Questions

বিড়লায় সেরা আইভিএফ স্পেশালিস্ট কারা?

বিড়লায় সেরা আইভিএফ স্পেশালিস্টরা হলেন ডাঃ স্বাতী মিশ্র, ডাঃ সুগতা মিশ্র, ডাঃ শ্রীপর্ণা রায়, ডাঃ আহেলী মাইতি, এবং অন্যান্যরা।

কলকাতায় ভালো আইভিএফ বিশেষজ্ঞ কীভাবে চিনবো?

ডাক্তারের ডিগ্রি, অভিজ্ঞতা ও আইভিএফ-এ সাফল্যের হার দেখে নেবেন। এই ভাবে চিকিৎসক নির্বাচিত করবেন।

আইভিএফ-এর সাফল্যের হার কত?

বন্ধ্যাত্বের সঠিক কারণ ডায়াগনসিস করে আইভিএফ করলে যথেষ্ট সাফল্য পাওয়া যায়।

আইভিএফ-এর খরচ কত?

আইভিএফ-এর খরচ নির্ভর করছে আপনার জন্য কোন ধরণের চিকিৎসার প্রয়োজন তার ওপর। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ ক্লিনিকে আপনাকে এই বিষয়ে স্বচ্ছ ভাবে গাইড করে দেবে বিশেষ টিম।