
1 Results

dr sonali mandal bandyopadhyay
MBBS, MS (Obstetrics & Gynaecology)
Rs. 500/- FREE
1st Appointment fees:
9+
Years of experience:
Howrah, West Bengal
Clinic Location:
Monday - Wednesday | 9:00 am – 6:00 pm
Closed on Thursday
Friday – Sunday | 9:00 am – 6:00 pm
Timings:
আজকের দিনে, বহু স্বামী-স্ত্রী বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিতে ভুগছেন। তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে আইভিএফ বা ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন দ্বারা অনেক দম্পতিরাই সফলভাবে মা-বাবা হতে পেরেছেন। আপনি কি হাওড়ার সেরা ফার্টিলিটি স্পেশালিস্টকে খুঁজছেন? জেনে নিন পুরোটা।
শুধুমাত্র উন্নত প্রযুক্তি নয়, সফলভাবে সন্তানধারণ করার জন্য সঠিক আইভিএফ স্পেশালিস্ট নির্বাচিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট-এর কাছে পরামর্শ নেওয়া জরুরি। কারণ, সব পরীক্ষানিরিক্ষা করে সঠিক চিকিৎসায় গর্ভধারণ সম্ভব। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার-এ পান বিশ্বমানের ফার্টিলিটি চিকিৎসা পরিষেবা।
হাওড়ায় বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এ কেন চিকিৎসা করাবেন?
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এ পান উন্নতমানের পরিষেবা থেকে সুদক্ষ বিশেষজ্ঞদের। আসুন দেখে নেওয়া যাক কেন এই প্রতিষ্ঠান অন্যদের থেকে আলাদা –
অভিজ্ঞ আইভিএফ স্পেশালিস্ট
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এ আছেন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। তাঁরা বিভিন্ন ধরণের বন্ধ্যাত্বের চিকিৎসা করেন, এবং সেগুলি এভিডেন্স বেসড চিকিৎসা।
অত্যাধুনিক আইভিএফ টেকনোলজি এবং এমব্রায়োলজি ল্যাব
আইভিএফ ট্রিটমেন্ট সফল হওয়ার জন্য চাই উন্নত ল্যাবরেটরি। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – এ রয়েছে অত্যাধুনিক এমব্রায়োলজি ল্যাব। এখানে বিশ্বমানের কোয়ালিটি প্রোটোকল অনুসরণ করা হয়।
পার্সোনালাইজড ফার্টিলিটি ট্রিটমেন্ট প্ল্যান
প্রতিটি দম্পতির বন্ধ্যাত্বের সমস্যা আলাদা আলাদা হতে পারে। তাই রোগীদের শারীরিক অবস্থা অনুযায়ী পার্সোনালাইজড চিকিৎসা করেন হাওড়ার বেস্ট ফার্টিলিটি স্পেশালিস্টরা।
স্বচ্ছ বিলিং এবং রোগীকেন্দ্রীক যত্ন
এখানে আইভিএফ চিকিৎসার প্রতিটি ধাপ সম্পর্কে প্রতিটি দম্পতিকে আলাদাভাবে চিকিৎসা প্রদান করা হয়। তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা করে, রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করা হয়।
হাওড়ার সেরা আইভিএফ স্পেশালিস্টের বিষয়ে জেনে নিন
হাওড়ায় একজন অভিজ্ঞ আইভিএফ স্পেশালিস্ট ডাঃ সোনালী মণ্ডল। তিনি বহু দম্পতিদের চিকিৎসা করেছেন এবং তাঁরা সন্তানলাভ করেছেন।
ডাঃ সোনালী মণ্ডল
ডিগ্রি
ডাঃ সোনালী মণ্ডল একজন অভিজ্ঞ অবস্টেট্রিশিয়ান, গাইনোকলজিস্ট, এবং ফার্টিলিটি স্পেশালিস্ট। তিনি রিপ্রোডাকটিভ মেডিসিনেও বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন। আধুনিক ফার্টিলিটি ট্রিটমেন্ট-এর বিভিন্ন ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ।
অভিজ্ঞতা
অনেক বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে তিনি অসংখ্য স্বামী-স্ত্রীকে সন্তান লাভ করাতে পেরেছেন, উচ্চমানের ফার্টিলিটি ট্রিটমেন্টের মাধ্যমে।
দক্ষতা
- ইনফার্টিলিটি
- আইভিএফ
- আইসিএসআই
- আইইউআই
- পিসিওএস ম্যানেজমেন্ট
- বারবার মিসক্যারেজ
- ফার্টিলিটি কাউন্সেলিং
যে যে চিকিৎসা করা হয়
ডাঃ সোনালী মণ্ডল আইভিএফ, আইসিএসআই, ওভুলেশন ইন্ডাকশন, ফার্টিলিটি প্রিজার্ভেশন, এগ ফ্রিজিং, পুরুষ ও মহিলাদের ইনফার্টিলিটি, এবং অন্যান্য আধুনিক ফার্টিলিটি চিকিৎসা করেন।
রোগীরা কেন ডাঃ সোনালী মণ্ডল-এর ওপর ভরসা করেন
ইনফার্টিলিটির সমস্যায় ভুগতে থাকা সন্তানহীন দম্পতিরা ডাঃ সোনালী মণ্ডলের ওপর ভরসা করেন, কারণ তিনি অত্যন্ত যত্ন নিয়ে তাঁদের কথা শোনেন। প্রতিটি চিকিৎসা পরিকল্পনা সুন্দর ভাবে বোঝান, এবং সহানুভুতির সঙ্গে সবকিছু সামলান।
আমাদের আইভিএফ স্পেশালিস্টদের দ্বারা যে সকল ফার্টিলিটি চিকিৎসা পাবেন
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে রয়েছেন কলকাতার টপ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। তাঁরা বিভিন্ন ধরণের ফার্টিলিটি ট্রিটমেন্ট করে থাকেন। যেমন –
আইভিএফ চিকিৎসা
আইভিএফ বা ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন হল একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যাতে টেস্ট টিউবে শুক্রাণু ও ডিম্বানুর নিষেক ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়, এবং তারপর সেটি নারীর জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত করা হয়। হাওড়ার সেরা আইভিএফ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।
আইসিএসআই
এই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে শুক্রাণুকে সরাসরি ডিম্বানুর মধ্যে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে ফার্টিলাইজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বন্ধ্যাত্বের কারণে এই পদ্ধতি অবলম্বন করা হয়। ফার্টিলাইজ হওয়া এমব্রায়ো বা ভ্রুণ এরপর জরায়ুতে প্রতিস্থাপন করে দেওয়া হয়।
আই ইউ আই
এই চিকিৎসায় অত্যাধুনিক প্রক্রিয়ায় জরায়ুতে শুক্রাণু প্রবেশ করিয়ে গর্ভধারণ করানোর প্রচেষ্টা করা হয়। এই চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও কম ঝুঁকিপূর্ণ।
এগ ফ্রিজিং ও ফার্টিলিটি প্রিজার্ভেশন
যাঁরা এখনই সন্তান নিতে চাইছেন না, কিন্তু ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা রয়েছে, তাঁদের জন্য এগ ফ্রিজিং একটি কার্যকর সমাধান। এই পদ্ধতিতে ডিম্বাণু সংগ্রহ করে অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা যায়। বয়সের সঙ্গে সঙ্গে ডিম্বাণুর মান কমতে থাকে, তাই সঠিক সময়ে এগ ফ্রিজিং করালে ভবিষ্যতে সফল গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়। হাওড়ার কাছে ফার্টিলিটি প্রিজার্ভেশন করাতে চাইলে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন।
পুরুষের বন্ধ্যাত্ব
সিমেন অ্যানালিসিস অর্থাৎ বীর্য পরীক্ষা, এবং জরুরি কিছু হরমোন টেস্টের মাধ্যমে শুক্রাণুর মান নির্ণয় করা হয়। এরপর রিপোর্ট অনুযায়ী ওষুধ বা বিশেষ অ্যান্ড্রোলজিস্ট-এর সহায়তায় চিকিৎসা করা হয়।
বারবার আইভিএফ ফেইলিওর
একাধিকবার আইভিএফ ট্রিটমেন্ট ব্যর্থ হলে তার কারণ নির্ণয় করতে অত্যাধুনিক পরীক্ষা, এমব্রায়ো অ্যাসেসমেন্ট, এবং ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা যায়।
Find the Right Fertility Solution for You!
Begin your Journey with Confidence.

হাওড়ার নিকটবর্তী অঞ্চলে আমাদের ফার্টিলিটি স্পেশালিস্টরা যে যে ফার্টিলিটি ট্রিটমেন্ট করে থাকেন
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ এর অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা পুরুষ ও নারী, উভয়েরই বিভিন্ন বন্ধ্যাত্বের চিকিৎসা করে থাকেন। আসুন দেখে নেওয়া যাক
ফিমেল ইনফার্টিলিটি
ফিমেল ইনফার্টিলিটি বা নারীর বন্ধ্যাত্ব বিভিন্ন কারণে হতে পারে। নানান হরমোনাল পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য টেস্টের মাধ্যমে বন্ধ্যাত্বের কারণ শনাক্ত করা হয়। সমস্যা অনুযায়ী আইভিএফ বা আইইউআই – এর পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকটি চিকিৎসা রোগীর শারীরিক ও মানসিক অবস্থা অনুযায়ী পরিকল্পনা করা হয়।
মেল ইনফার্টিলিটি
সিমেন অ্যানালিসিস এবং প্রয়োজনীয় হরমোন টেস্টের মাধ্যমে শুক্রাণুর মান নির্ণয় করা হয়। এরপর রিপোর্ট অনুযায়ী ওষুধ বা বিশেষ অ্যান্ড্রোলজি সংক্রান্ত চিকিৎসা করা হয়।
পিসিওএস
আলট্রাসাউন্ড ও হরমোন টেস্ট করে পিসিওএস আছে কিনা তা দেখা হয়। ওষুধ, লাইফস্টাইল পরিবর্তন এবং দরকার হলে ওভুলেশন ইনডাকশন করা হয়। প্রয়োজন অনুযায়ী IVF বা IUI করার পরামর্শ দেওয়া হয়।
এন্ডোমেট্রিওসিস
এটি জরায়ুর একটি গুরুতর সমস্যা। জরায়ুর ভিতরের স্তরের মতো যখন জরায়ুর বাইরেও স্তর দেখা দেয়, তখন মাসিকের বিভিন্ন সমস্যা হতে পারে। আল্ট্রাসাউন্ড বা ল্যাপারোস্কপির মাধ্যমে রোগ শনাক্ত করা হয়। খুব বেশি হয়ে থাকলে অপারেশন করতে হতে পারে।
কম এএমএইচ
এএমএইচ পরীক্ষার মাধ্যমে ওভারি বা ডিম্বাশয়ে ডিম্বানুর রিজার্ভ মূল্যায়ন করা হয়। ডিম্বাশয়ের প্রতিক্রিয়া কীরকম হচ্ছে তা দেখে ব্যক্তিগত আইভিএফ স্টিমুলেশন প্রোটোকল তৈরি করা হয়। ঠিক সময়ে চিকিৎসা করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ
এইচএসজি পরীক্ষা বা ল্যাপারোস্কপির মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবের অবস্থা পরীক্ষা করে দেখা হয়। আংশিক ব্লকেজ থাকলে সেই মতো চিকিৎসা, এবং সম্পূর্ণ ব্লকেজ থাকলে IVF – এর পরামর্শ দেওয়াহয়ে থাকে।
একাধিক মিসক্যারেজ
বারবার মিসক্যারেজ হতে থাকলে জেনেটিক, হরমোনাল, ইমিউনোলজিক্যাল এবং ইউটেরাসের সমস্যা আছে কিনা তা দেখা হয়। রিপোর্ট অনুযায়ী ওষুধ বা বিশেষ চিকিৎসা পরিকল্পনা করা হয়। পরবর্তী প্রেগন্যান্সিতে অত্যন্ত সাবধানে থাকতে হয়।
অজ্ঞাত বন্ধ্যাত্ব
অনেক দম্পতির মধ্যে এটা দেখা যায়, যে সব রিপোর্ট ঠিকঠাক থাকলেও স্বাভাবিক ভাবে কনসিভ হয় না। এই অবস্থায় কলকাতার টপ ফার্টিলিটি বিশেসজ্ঞরা রোগীর বয়স, মেডিক্যাল হিস্ট্রি, এবং আগের চিকিৎসা খতিয়ে দেখে চিকিৎসার প্ল্যান করেন। প্রয়োজন অনুযায়ী আইইউআই বা আইভিএফ করার পরামর্শ দেওয়া হতে পারে।
আমাদের আইভিএফ স্পেশালিস্টরা কেন অন্যদের থেকে আলাদা?
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞরা। তাঁদের চিকিৎসা পদ্ধতি অত্যন্ত আধুনিক, এবং সবকিছু সুন্দরভাবে সামলে নেন। আসুন দেখে নেওয়া যাক কেন তাঁদের ওপর মানুষ ভরসা করেন-
ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা
প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা, বয়স, মেডিক্যাল হিস্ট্রি, এবং প্রয়োজন অনুযায়ী হাওড়ার টপ আইভিএফ স্পেশালিস্টরা চিকিৎসা পরিকল্পনা করেন। সবার ক্ষেত্রে এই পরিকল্পনা আলাদা আলাদা হয়।
বিভিন্ন বিষয়ে দক্ষ ফার্টিলিটি টিম
এখানে রয়েছেন ফার্টিলিটি স্পেশালিস্টরা, এমব্রায়োলজিস্টরা, অ্যান্ড্রোলজিস্ট এবং ফার্টিলিটি কাউন্সেলররা। এছাড়াও আছে অভিজ্ঞ নার্সিং টিম।
অ্যাডভান্সড ডায়াগনস্টিক
সঠিক রোগ নির্ণয়ের জন্য দরকার আধুনিক পরীক্ষানিরীক্ষা। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – এ আছে বিশ্বমানের টেস্ট পরিষেবা।
এথিক্যাল ও এভিডেন্স নির্ভর কেয়ার
প্রত্যেক রোগীর চিকিৎসা আন্তর্জাতিক ক্লিনিক্যাল গাইডলাইন এবং বৈজ্ঞানিক প্রমাণের ওপর নির্ভর করে করা হয়। অপ্রয়োজনীয় চিকিৎসা না করে রোগীর জন্য সর্বোত্তম সমাধান বলে দেওয়া হয়।
আইভিএফ জার্নিতে মানসিক সাপোর্ট
ইনফার্টলিটির চিকিৎসা মানে শুধু শারীরিক চিকিৎসা নয়, সমান ভাবে মানসিক সাপোর্ট দিয়ে চলা। হাওড়ার সেরা ফার্টিলিটি স্পেশালিস্টরা সেই বিষয়ে সব সময় খেয়াল রাখেন।
যে বিষয়গুলির ওপর আইভিএফ-এর সাফল্য নির্ভর করে
আইভিএফ – এর সাফল্য নির্ভর করে কয়েকটি সাধারণ বিষয়ের ওপর। দেখে নেওয়া যাক সেগুলি কী কী –
বয়স ও ফার্টিলিটি
স্বামী-স্ত্রীর বয়স বাড়লে ফার্টিলিটি কমতে পারে। তাই সন্তান নেওয়ার কথা ভাবলে ঠিক সময়ে ফার্টিলিটি চিকিৎসা করা জরুরি।
ডিম্বানু ও শুক্রাণুর গুণমান
ডিম্বানু ও শুক্রাণু, অর্থাৎ এগ ও স্পার্ম-এর কোয়ালিটি পরীক্ষা করে জানা যায় প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কতটা। আমাদের টপ আইভিএফ স্পেশালিস্টরা বলে দেন এই পরীক্ষাগুলি কখন করতে হবে।
জীবনযাত্রার প্রভাব
অনিয়মিত খাওয়াদাওয়া বা জীবনযাপন সন্তানধারণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই ঠিকমতো খাওয়াদাওয়া, ঘুম এবং ব্যায়াম করা জরুরি। মদ্যপান ও ধূমপানও এড়ানো উচিত।
জরুরি ফার্টিলিটি সংক্রান্ত পরামর্শ
দ্রুত ফার্টিলিটি চিকিৎসার পরামর্শ নিলে চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যায়, এবং সাফল্যের সম্ভাবনাও বাড়ে।
হাওড়ার কাছাকাছি আমাদের ফার্টিলিটি সেন্টার
হাওড়ার কাছাকাছি আমাদের দুটি ফার্টিলিটি ও আইভিএফ সেন্টার রয়েছে। সেই দুটি হল –
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – ভবানীপুর
হাওড়া শহরের কাছেই অবস্থিত ভবানীপুর বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার। এখানে রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট, আধুনিক ল্যাব, এবং পেশেন্ট ফ্রেন্ডলি পরিবেশ। হাওড়া থেকে দ্রুত যাতায়াতের সুবিধাও রয়েছে।
বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ – নিউটাউন
এছাড়াও আসতে পারেন নিউটাউনের বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার। এখানেও রয়েছেন অভিজ্ঞ ফার্টিলিটি স্পেশালিস্ট, আধুনিক ল্যাব, এবং পেশেন্ট ফ্রেন্ডলি পরিবেশ। হাওড়া থেকে মেট্রো ধরে আসতে পারবেন।
হাওড়ার যে সকল স্থান থেকে আমাদের সেন্টারে দ্রুত আসতে পারবেন
হাওড়া আর কলকাতা পাশাপাশি অবস্থিত। তাই চট করে চলে আসতে পারবেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে। দেখে নিন কোন কোন জায়গা থেকে দ্রুত আসতে পারবেন –
শিবপুর
শিবপুর থেকে বিদ্যাসাগর সেতু হয়ে সহজেই পৌঁছে যেতে পারবেন বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার।
সাঁতরাগাছি
সাঁতরাগাছি থেকেও বিদ্যাসাগর সেতু হয়ে চট করে পৌঁছে যেতে পারবেন।
লিলুয়া
লিলুয়া থেকে হাওড়া ব্রিজ হয়ে বা মেট্রো ধরে সহজেই পৌঁছে যেতে পারবেন।
বেলুড়
বেলুড় থেকে হাওড়া ব্রিজ বা বালি ব্রিজ হয়ে পৌঁছে যান বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার।
বালি
বালি থেকে বালি ব্রিজ হয়ে সহজেই পৌঁছে যান আমাদের নিউটাউন সেন্টারে।
উলুবেড়িয়া
উলুবেড়িয়া থেকে বিদ্যাসাগর সেতু হয়ে চট করে পৌঁছে যেতে পারবেন আমাদের ভবানীপুর সেন্টারে।
ডোমজুড়
ডোমজুড় থেকে বালি হয়ে আমাদের নিউটাউন সেন্টারে দ্রুত পৌঁছে যেতে পারবেন।
Honest & transparent IVF treatment cost in India
One clear price, explained before you begin — no surprise add-ons and no fine print at billing.
Know your treatment cost
See the lowest, average and highest cost for any treatment — add your details to reveal the figures.
₹6,00,000
Lowest cost
₹8,00,000
Average cost
₹12,00,000
Highest cost
Unlock your personalised cost
Get a detailed estimate and dedicated assistance from our care team.
Frequently Asked Questions
হাওড়ার কাছে সেরা আইভিএফ স্পেশালিস্ট কোথায় পাবো?
কীভাবে আমি সঠিক আইভিএফ স্পেশালিস্ট বেছে নেবো?
হাওড়ার কাছে আইভিএফ-এর খরচ কত?
হাওড়ার সবচেয়ে কাছের বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার কোনটি?
হাওড়ার কাছে আমি আইভিএফ স্পেশালিস্ট-এর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবো?
আইভিএফ চিকিৎসার সাফল্যের হার কেমন?
Top IVF Centers in Popular Cities
- IVF Center in Delhi
- IVF Center in New Town Kolkata
- IVF Center in Gurgaon
- IVF Center in Rewari
- IVF Center in Lucknow
- IVF Center in Varanasi
- IVF Center in Gorakhpur
- IVF Center in Noida
- IVF Center in Prayagraj
- IVF Center in Meerut
- IVF Center in Kolkata
- IVF Center in Howrah
- IVF Center in Bhubaneswar
- IVF Center in Cuttack
- IVF Center in Surat
- IVF Center in Ahmedabad
- IVF Center in Ranchi
- IVF Center in Chandigarh
- IVF Center in Guwahati
- IVF Center in Raipur
- IVF Center in Jaipur
- IVF Center in Nagpur
- IVF Center in Hyderabad
- IVF Center in Indore
- IVF Center in Bhopal
- IVF Center in Kozhikode
- IVF Center in Kannur
- IVF Center in Mangalore
- IVF Center in Palakkad
- IVF Center in Salem
- IVF Center in Thrissur
- IVF Center in Bangalore
- IVF Center in Kolar
- IVF Center in Mumbai
- IVF Center in Vijayapura
- IVF Center in Chennai
- IVF Center in Patna
- IVF Center in Perinthalmanna
- IVF Center in Siliguri
- IVF Center in Gachibowli
